শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

প্রধান শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

আপডেট: September 12, 2022

  • ফেইসবুক শেয়ার করুন
প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা ~ আপডেট নিউজ

প্রধান শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা ~ আপডেট নিউজ

এম.এ.আর.নয়ন: চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়নের খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহারুল ইসলাম কর্তৃক ক্রীড়া শিক্ষক শোয়েব আক্তার ও ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজা শারীরিকভাবে লাঞ্ছিত হওয়ার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার (১২ই সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রধান শিক্ষকের বিচারের দাবিতে শিক্ষার্থীরা নানাধরনের স্লোগান দেন।

এছাড়া তাঁরা প্রধান শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত ক্লাস বর্জনের ঘোষণা দেন। উল্লেখ্য, রবিবার (১১ই সেপ্টেম্বর) কাবাডি খেলায় অংশগ্রহণ নিয়ে প্রধান শিক্ষক নাহারুল ইসলামের সাথে ক্রীড়া শিক্ষক শোয়েব হোসেনের বাকবিতণ্ডা হয়। বাকবিতণ্ডার একপর্যায়ে প্রধান শিক্ষক, ক্রীড়া শিক্ষককে স্কেল দিয়ে মেরে পিঠ দাগিয়ে দেন। এ সময় ল্যাব অ্যাসিস্ট্যান্ট শামীম রেজা বাকবিতণ্ডা থামাতে গিয়ে তিনিও কিছুটা আঘাতপ্রাপ্ত হন। এই ঘটনায় প্রধান শিক্ষকের বিচারের দাবিতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network