শিরোনাম
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা

বরিশালে ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মারামারি

আপডেট: January 1, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল প্রতিনিধি:: জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল মহানগর ছাত্রদলের সমাবেশে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে।বুধবার (১ জানুয়ারি) দুপুরে নগরীর সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

মারামারির বিষয়ে মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, এটি বিচ্ছিন্ন ঘটনা। সমাবেশস্থলের বাইরে একটি তুচ্ছ ঘটনার জেরে কিছু লোকজন এ ঘটনা ঘটিয়েছে।এর আগে, একই স্থানে সমাবেশ করেছে জেলা ছাত্রদল। সমাবেশ শেষে নগরীতে পৃথক র‌্যালি বের করে জেলা ও মহানগর ছাত্রদল।

সমাবেশে উপস্থিত ছিলেন, নগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুক, যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন ও সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার।এদিকে জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজ আলম মিঠুর সভাপতিত্বে সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network