শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বিশ্ব ইজতেমায় থাকবে ছয় হাজার পুলিশসহ র‌্যাব ও আনসার

আপডেট: January 28, 2024

  • ফেইসবুক শেয়ার করুন
গাজীপুর প্রতিনিধি:: গাজীপুর মহানগর পুলিশ কমিশনার মাহবুব আলম বলেন, ‘বিশ্ব ইজতেমার প্রস্তুতি প্রায় শেষ। এবার ছয় হাজার পুলিশ দায়িত্ব পালন করবে। রাস্তায় এবার হকার বসতে দেওয়া হবে না।’ আজ রবিবার (২৮ জানুয়ারি) দুপুর ১টায় বিশ্ব ইজতেমা মাঠে স্থাপিত পুলিশ কন্ট্রোলরুমের সামনে পুলিশ কমিশনার এসব কথা বলেন।পুলিশ কমিশনার বলেন, ‘তাবলিগের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। এখন কোনো সমস্যা নেই। তাদের সঙ্গে দুই পর্বের দায়িত্ব পালন নিয়ে কথা হয়েছে। কিছু অমীমাংসিত বিষয়ের মীমাংসা হয়েছে।দুপক্ষই একমত হয়েছেন।’বিশ্ব ইজতেমার কাজ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিগগির খালি জায়গাগুলো পূরণ করা হবে। এবার দুই পর্বেই ছয় হাজার করে পুলিশ মোতায়েন থাকবে।

সাদ গ্রুপের প্রতিনিধিদলের প্রধান রেজাউল করিম বলেন, ‘সমঝোতা হয়েছে। দেখা যাক কী হয়।’ একই গ্রুপের শূরা সদস্য মাওলানা মিজানুর রহমান বলেন, ‘গত বছর কিছু দামি জিনিসপত্র ওরা নিয়ে গিয়েছিল। সেই বিষয়ে কথা হয়েছে।’উল্লেখ্য, টঙ্গীর তুরাগ তীরে আগামী ২-৪ ফেব্রুয়ারি ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে। এর দ্বিতীয় পর্ব ৯-১১ ফেব্রুয়ারি। ২০১১ সাল থেকে বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হচ্ছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network