শিরোনাম
উজিরপুরে টিআর প্রকল্পে পুরাতন টয়লেটের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ, অর্থ আত্মসাতের দাবি বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বরিশালে সাংবাদিক সংস্থার আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট: May 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা শাখার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ মে সন্ধ্যা ৭টায় সংস্থার অস্থায়ী কার্যালয়ে সভায় অর্ধশতাধিক সদস্য ও সিনিয়র সাংবাদিকবৃন্দ অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব ও দৈনিক বর্তমান’র ব্যুরো চিফ মোঃ মামুন-অর-রশিদ। সভাপতিত্ব করেন সংস্থার কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল জেলা সভাপতি এম.আর প্রিন্স। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি ও দৈনিক যায়যায়দিনের ব্যুরো চিফ আরিফুর রহমান।

এছাড়া বক্তব্য রাখেন জাতীয় সাংবাদিক সংস্থা বরিশাল জেলা শাখার সহ সভাপতি মফিজুর রহমান মিলন, যুগ্ম সম্পাদক সুব্রত কুমার দাস, সাংগঠনিক সম্পাদক আমিনুল শাহী, অর্থ সম্পাদক আতিকুর রহমান চৌধুরী, প্রচার সম্পাদক এম সাইফুল, ক্রীড়া সম্পাদক পারভেজ সরদার, সিনিয়র সদস্য শফিকুল ইসলাম, মাসুদ আহমেদ ও রাজিব খান।
‘শান্তিপূর্ণ ভবিষ্যৎ গঠন: মানবাধিকার, উন্নয়ন ও নিরাপত্তার জন্য সংবাদপত্রের স্বাধীনতার প্রসার’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি পালিত হয়। দিবসটিতে সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ নেওয়ার পাশাপাশি ত্যাগী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান জানানো হয়। বৈশ্বিকভাবে গণমাধ্যমের স্বাধীনতা সূচকে বাংলাদেশে স্বাধীন সাংবাদিকতার পরিস্থিতি এ বছর তিন ধাপ পিছিয়েছে এবং একে বেশ ‘গুরুতর’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network