‘ব্রাজিল-বধ’ নরওয়ের ফুটবল ইতিহাসের সর্বশ্রেষ্ঠ অর্জন: হালান্ড
খেলাধুলা:: আর্লিং হালান্ডের জোড়া গোলে ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তার এই জাদুকরী পারফরম্যান্সে ভর করে ২-১ ব্যবধানে জয় নিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পা রেখেছে নরওয়ে।ঐতিহাসিক এই অর্জনে উচ্ছ্বসিত নরওয়েজিয়ান স্ট্রাইকার এটিকে তাদের দেশের ফুটবল ইতিহাসের ‘সর্বশ্রেষ্ঠ জয়’ হিসেবে আখ্যায়িত করেছেন।ম্যাচ শেষে নিজের আবেগ ধরে রাখতে না পেরে ম্যানচেস্টার সিটির এই গোলমেশিন বলেন, ‘এখন আমাদের দেশের সবার এই ঐতিহাসিক জয় উদযাপন ও উপভোগ করা উচিত।এটি নরওয়ের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় জয়। আইভরি কোস্ট এবং ব্রাজিলের মতো পরাশক্তিদের বিপক্ষে এই জয়গুলো আমাদের ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা এর জন্য গর্বিত। আজকের ম্যাচটি নরওয়ের জন্য নিঃসন্দেহে চমৎকার একটি...