শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ৫৩ জনকে জরিমানা করেছে র‍্যাব

আপডেট: April 15, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ  রাজধানীতে মহামারি করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ৫৩ জনকে ৫০ হাজার ৩০০ টাকা জরিমানা করেছে র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।
বুধবার র‍্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর উপ-পরিচালক সহকারী পুলিশ সুপার (এএসপি) সুজয় সরকার এ তথ্য নিশ্চিত করেন।
 
সুজয় সরকার বলেন, রাজধানীর মিরপুর, কল্যাণপুর, কাপ্তানবাজার, বংশাল, হানিফ ফ্লাইওভার ও গুলিস্তান এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়েছে।
 
তিনি বলেন, করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসাধারণকে সুরক্ষিত রাখতে র‍্যাব নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সেই সঙ্গে ঘরে ঘরে গিয়ে অনুদান দিচ্ছে।
 
রাজধানীবাসীর কাছে অনুরোধ জানিয়ে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, আপনাদের নিজের জন্য ও পরিবারের জন্য হলেও ঘরে থাকুন। নিজে সুস্থ থাকুন অন্যকে সুস্থ রাখুন। আপনাদের যেকোনো প্রয়োজনে আমাদের কল করুন। আমরা আপনাদের সেবাই নিয়োজিত রয়েছি।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network