শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে গণমাধ্যম কর্মীদের স্মারকলিপি

আপডেট: April 13, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

উজিরপুর প্রতিনিধি:: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)’র আয়োজনে সারাদেশের ন্যায় বরিশালের উজিরপুর উপজেলা থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।বিএমএসএফ’র বরিশাল জেলা উত্তর শাখার উদ্যোগে সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. আলী সুজা এর মাধ্যমে এ স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাংলাদেশ’র বরিশাল জেলা উত্তর শাখার পক্ষে বিএমএসএফ’র সদস্য মো. মাহফুজুর রহমান, নাজমুল হক মুন্না, মো. আসাদুজ্জামান এ স্মারকলিপি প্রদান করেছেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে গণতন্ত্রের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও দেশের সাংবাদিক সমাজ এখনো যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি থেকে বঞ্চিত। তাই প্রতি বছরের ন্যায় এবারও বিএমএসএফ’র উদ্যোগে ১-৭ মে ১০ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৬ উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করা হলে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি পাবে এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্বশীলতা আরও সুসংহত হবে।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ৩ মে “বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস” থাকলেও তা বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে উদযাপিত হয় না, যা অত্যন্ত দুঃখজনক। অথচ হাত-পা ধোয়া দিবসও রাষ্ট্র আয়োজন করে।তারই প্রেক্ষিতে, ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের জন্য প্রধানমন্ত্রীর নিকট প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network