আপডেট: April 10, 2021
অনলাইন ডেস্ক:: নোয়াখালীর চাটখিলে ফল দোকানে এক শিশু শ্রমিককে (১৩) বলাৎকারের অভিযোগ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে তাদের আটকরা হয়। আজ শনিবার দুপুরে আটক আসামিদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠালে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠায়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের নুরুল হকের বাড়ির মো. জামালের ছেলে মো.রাব্বি (১৯), সদর উপজেলার ১৯নম্বর চরমটুয়া ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের সূর্য নারায়ণপুর আমিন হাজী বাড়ির মো. আবদুল্লার ছেলে মো. দিদার হোসেন (২৮), লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার নূর খাঁ গ্রামের ইব্রাহীমদের বাড়ির মো. ইব্রাহীমের ছেলে মো.সুমন (২৬)।
মৌখিকভাবে অভিযোগ পেয়ে শুক্রবার দিবাগত গভীর রাতে পুলিশ উপজেলার চাটখিল বাজারে অভিযান চালিয়ে অভিযুক্ত তিন আসামিকে আটক করে। এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে শনিবার সকাল সাড়ে ৮টায় নারী ও শিশু নির্যাতন আইনে চাটখিল থানায় মামলা দায়ের করেন।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জানায়, শিশুটি চাটখিল বাজারে একটি ফলের দোকানে চাকরি করত। একই দোকানের মালিকের ছেলেসহ ৩ শ্রমিক দ্বারা ওই ফল দোকানে শিশুটি বলাৎকারের শিকার হয়। আসামিরা চাটখিলে ভাড়া বাসায় থেকে চাকরি করত। গ্রেপ্তারকৃত আসামিরা দীর্ঘদিন থেকে বেশ কয়েকবার শিশুটিকে বলাৎকার করে আসছে। এ ঘটনা কাউকে না জানাতে শিশুটিকে হুমকিও দেওয়া হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় নির্যাতিত শিশুর বাবা শনিবার সকালে বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন। এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে এ বিষয়ে পুলিশকে মৌখিকভাবে অভিযোগ দিলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে আটক করে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

