গাজীপুরে নগদ সাড়ে ১৭ লাখ টাকাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট: November 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

স্টাফ রিপোর্টার গাজীপুর:: গাজীপুর মহানগরের টঙ্গীতে অভিযান চালিয়ে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।জানা গেছে, গ্রেপ্তারকৃত নারীর নাম সুমাইয়া আক্তার (৩১)।

তিনি গাজীপুর মহানগরের গাছা থানার কলমেশ্বর এলাকার মো. আনোয়ার হোসেন ও মোছা. জমিলা খাতুনের মেয়ে। বর্তমানে তিনি টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়া এলাকার ফ্রেন্ডস টাওয়ারের একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন।গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত) অশোক কুমার পাল পিপিএম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের এসআই মো. কামারুল হাসান, এএসআই জিল্লুর রহমান ও এএসআই মো. আলামিন হোসেনের নেতৃত্বে একটি দল টঙ্গী পূর্ব থানাধীন দত্তপাড়ার কছিম উদ্দিন রোডস্থ ‘ফ্রেন্ডস টাওয়ার’-এর ৬ (বি) নম্বর ফ্ল্যাটে অভিযান চালায়।

অভিযানকালে চিহ্নিত মাদক ব্যবসায়ী সুমাইয়া আক্তারকে আটক করা হয়। পরে তার ভাড়া নেওয়া ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে একটি অ্যাশ রঙের ট্রলি ব্যাগ থেকে ১৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৭ লাখ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪৪ লাখ ৪০ হাজার টাকা।এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে টঙ্গী পূর্ব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network