শিরোনাম
অনিয়ম-অব্যবস্থাপনাঃ অল্পের জন্য প্রাণে রক্ষা পেল শেবাচিমের অর্ধশতাধিক শিক্ষার্থী বরিশালে ময়লার স্তূপ থেকে দুই নবজাতকের মরদেহ উদ্ধার জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান বেতাগীতে সেতু আছে, পথ নেই, ঝুঁকি নিয়ে পারাপার বাবুগঞ্জে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, জিম্মি করে মালামাল লুট গুঠিয়া বিএনপি কার্যালয়ে ডাবল স্ট্যান্ডঃ আ.লীগ নেতাদের আপ্যায়ন, বিএনপি নেতাদের শায়েস্তা বাকেরগঞ্জের নিমতলা–বাদলপাড়া সড়কের বেহাল দশা, সংস্কারের দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড বরিশালে সেইলর আউটলেটে মাফিয়া সেল অফার

করোনা সচেতনতায় বাকেরগঞ্জ থানা পুলিশের ব্যাপক কর্মসূচীঃ যোগ দিলেন এসপি মারুফ

আপডেট: March 21, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

মামুন-অর-রশিদ: “বাংলাদেশ পুলিশের আহবান মাস্ক পরে বাইরে যান। মাস্ক পড়ি, সুস্থ জীবন গড়ি। বেড়েছে করোনার সংক্রমন, আমরা হবো আরও সচেতন। ভাই বোনেরা মাস্ক লাগান, করোনা যাবে গোরস্থান” । এই প্রতিপাদ্যকে সামনে রেখে করোনা সচেতনতায় ব্যাপক কর্মসূচী পালন করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ। মাস্ক বিতরণ, লিফলেট বিতরণ, সচেতনতা র‌্যালি, আলোচনা সভা সহ নানা কর্মসূচী পালন করা হয়। রবিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী এসব কর্মসূচীতে যোগ দেন বরিশাল জেলার সুযোগ্য পুলিশ সুপার মারুফ হোসেন পিপিএম।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌকস পুলিশ পরিদর্শক মোঃ আলাউদ্দিন মিলনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসি তদন্ত নকীব আকরাম হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান ডাকুয়া, পৌর কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক বিপ্লব মিত্র, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, কলেজ ছাত্রলীগ সভাপতি মুশফিকুর রহমান দোলন প্রমূখ।
বাকেরগঞ্জ থানা থেকে রেলী শুরু করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড ঘুরে পুনরায় থানায় গিয়ে শেষ হয়। এসময় রাস্তার পথচারী, অটোরিক্সা চালক, বাস গাড়ির যাত্রীদের মাঝে মাক্স ও লিফলেট বিতরণ করা হয়।

এসব কর্মসূচী উপলক্ষে বরিশাল জেলা পুলিশ সুপার (এসপি)  মারুফ হোসেন যোগদানের পর আজ (২১ মার্চ) প্রথম বারের মত বাকেরগঞ্জ থানা সফরে এসেছেন। গত ১০ ডিসেম্বর তাকে বরগুনা জেলা পুলিশ থেকে বরিশালে বদলী করা হয়।   এসপি মারুফ হোসেন কর্মস্থল বরগুনায় পেশাদারিত্বের সাথে কাজ করে বেশ আলোচিত ও প্রশংসিত ছিলেন। বিশেষ করে দেশময় আলোড়িত রিফাত হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার এবং বিচারের আওতায় এনে তিনি নিজেকে নিয়ে যান অন্যান্য উচ্চতায়। এছাড়াও তিনি মাদক-সন্ত্রাস অধ্যুষিত বরগুনায় এনেছেন স্বস্তির আবহ। তারই ধারাবাহিকতায় বরিশালে যোগদানের পর থেকে জনতা পুলিশ একিভুত করতে নানা তৎপরতা চালিয়ে প্রশংসায় ভাসছেন এসপি মারুফ হোসেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network