শিরোনাম
উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় আমতলীতে গাঁজা ও ইয়াবাসহ মা ছেলে গ্রেফতার! সুমন হত্যাকারীদের কাউকেই ছাড় দেয়া হবেনা, বিচার নিশ্চিত করা হবে: কামরুল হাসান রুবেল এভাবে আর কোনো পুলককে গণমাধ্যম অঙ্গন থেকে হারাতে চাই না: আহমেদ আবু জাফর বাকেরগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল ট্রলারসহ ১২ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী মৃত্যুর আগে যা লিখেছিলেন সাংবাদিক পুলক চ্যাটার্জি চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি নূরুল ইসলাম নয়ন সাংবাদিক চাষী রমজানের রোগমুক্তি কামনায় জীবননগর প্রেসক্লাবে দোয়া মাহফিল

গৌরনদীতে কলেজ ছাত্রীর লুকানো লাশ উদ্ধার করেছে পুলিশ

আপডেট: October 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন
গৌরনদী প্রতিনিধি।। নিহত কলেজ ছাত্রীর লাশ রহস্যজনক কারণে তার পরিবারের সদস্যরা লুকিয়ে দাফনের জন্য অন্য জেলায় নিয়েছিলো। অবশেষে থানা পুলিশের কঠোর হস্তক্ষেপে শারমিন আক্তার (১৭) নামের ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর এলাকার।
টরকী বন্দরের কাঠ ব্যবসায়ী খোকন সরদার জানান, তার মেয়ে শারমিন আক্তার গৌরনদী গালর্স স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্রী। তুচ্ছ ঘটনা নিয়ে তার (খোকন) স্ত্রী শনিবার রাতে শারমিনকে গালিগালাজ করে। এতে অভিমান করে রোববার দুপুরে নিজ বাসার শয়ন কক্ষের ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে শারমিন আত্মহত্যা করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত একবছর ধরে শারমিন জনৈক এক যুবকের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পরে। বিষয়টি শারমিনের পরিবারের সদস্যরা জানতে পেরে ওই সর্ম্পক ছিন্ন করতে শারমিনকে বিভিন্ন ধরনের চাঁপ প্রয়োগ করে আসছিলো।
গৌরনদী মডেল থানার এসআই সাধন কুমার মন্ডল জানান, ঘটনার পর অতিগোপনে বাসায় তালা ঝুলিয়ে শারমিনের লাশ তার পরিবারের সদস্যরা দাফনের জন্য গ্র্রমের বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কয়ারিয়া গ্রামে নিয়ে যায়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত শারমিনের শয়ন কক্ষে তল্লাশী চালিয়ে বেশ কিছু আলামত জব্দ করেছে। পরবর্তীতে রোববার রাতে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়। সোমবার সকালে শারমিনের লাশের ময়নাতদন্ত্রের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও এসআই সাধন উল্লেখ করেন।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network