২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার

শিরোনাম
মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা কলসকাঠী বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন আবুল হোসেন সিকদার কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় গৌরনদীতে যৌতুক বাল্য বিবাহ নারী নির্যাতন অনুষ্ঠান সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন

গৌরনদীতে দৈনিক আজকালের কন্ঠ পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আপডেট: মে ৭, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

‎গৌরনদী প্রতিনিধি:: ‎বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের অঙ্গীকার নিয়ে বরিশালের গৌরনদীতে দৈনিক আজকালের কণ্ঠ পত্রিকার ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় গৌরনদী বাসস্ট্যান্ড এলাকার চরুইভাতি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‎দৈনিক আজকালের কণ্ঠ এর গৌরনদী উপজেলা প্রতিনিধি এ এস মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সরকারি গৌরনদী কলেজের অধ্যক্ষ ড. মহিউদ্দিন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির এবং বিশিষ্ট চিকিৎসক ডা. সমীর চাকলাদার।
‎‎এসময় আরও উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জুলফিকার, সাবেক সভাপতি মো. গিয়াস উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক মো. হাসান মাহমুদ, সাংবাদিক সোলায়মান তুহিন, মো. গোলাম মোস্তফা হাওলাদার, বি এম বেলাল, মনীষ চন্দ্র বিশ্বাস, প্রেমানন্দ ঘরামী, আবু সাঈদ, তানবিরুল ইসলাম সোহেলসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।

‎আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও সাহসী সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক আজকালের কণ্ঠ ইতোমধ্যেই পাঠকমহলে বিশেষ আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। সমাজের নানা অসঙ্গতি, দুর্নীতি ও জনদুর্ভোগের চিত্র তুলে ধরে পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আগামীদিনেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে নির্ভীক সাংবাদিকতার ধারা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

‎বক্তারা আরও বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। একটি দায়িত্বশীল সংবাদমাধ্যম দেশ ও সমাজের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বস্তুনিষ্ঠতা, পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে সাংবাদিকদের কাজ করার আহ্বান জানান তারা।
‎আলোচনা সভা শেষে অতিথিরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network