১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল!

চরফ্যাসনে শুরু হলো ভাসমান পদ্ধতিতে সবজি চাষ

আপডেট: মে ১০, ২০২৩

  • ফেইসবুক শেয়ার করুন

নুরুল্লাহ ভূইয়া, চরফ্যাসন (ভোলা):
চরফ্যাসনে খাল বিলের পানিতে ভাসমান থাকা কচুরিপানাকে ব্যবহার করে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ শুরু হয়েছে। চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের উদ্যোগে ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় বুধবার (১০ মে) এ উপলক্ষ্যে উপজেলার আমিনাবাদের হালিমাবাদ গ্রামে ত্রিশ জন কৃষককে নিয়ে দিন ব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ঝালকাঠির নেছারাবাদ থেকে আগত অভিজ্ঞ তিন জন কৃষক কচুরিপানার মাধ্যমে ভাসমান পদ্ধতিতে সবজি চাষের নিজেদের অভিজ্ঞতা কর্মশালায় অংশ নেওয়া কৃষকদের মাঝে তুলে ধরেন। প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, চাষাবাদ বৃদ্ধির লক্ষ্যে কোন জমি ফাঁকা রাখা যাবেনা। আমরা কোন জমিতো ফাঁকা রাখছিনা বরং এ পদ্ধতি ব্যবহার করে চাষাবাদের জন্য জমি বৃদ্ধি করছি। তিনি আরো বলেন, কচুরিপানাকে ব্যবহার করে ভাসমান পদ্ধতিতে সবজি চাষ চরফ্যাসনের প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়ার লক্ষ্য নিয়ে হালিমাবাদ থেকে আমাদের যাত্রা শুরু হলো। খাল বিলে পানির উপর জমে থাকা কচুরিপানাকে ব্যবহার করে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে কচুরিপানা থেকে তৈরি সারকে ব্যবহার করে পুরো বছর জুড়ে বিষমুক্ত সবজি উৎপাদন করতে আমাদের এ উদ্যোগ।
কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার ওমর ফারুক। স্থানীয় কৃষক ও ইউপি সদস্য আকতার মহাজন অনুষ্ঠান সঞ্চালনা করেন।
পরে নেছারাবাদের তিন কৃষকের নেতৃত্বে স্থানীয় ত্রিশ জন কৃষকের কচুরিপানার মাধ্যমে ভাসমান সবজি চাষের ক্ষেত্র তৈরির কাজ দীর্ঘসময় নিয়ে ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান সহ অন্যান্যরা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network