শিরোনাম
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক মাদ্রাসায় ককটেল বিস্ফোরণ, ৫ শিক্ষার্থী আহত পটুয়াখালীতে বেগম খালেদা জিয়ার জন্মদিন পালিত সুন্দরবনে ৪৫ কেজি হরিণের মাংসসহ আটক ২ শাহজালাল মাজারের দানবাক্সে মিলল ৭০ লাখ টাকা, স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা আগৈলঝাড়ায় বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও, বর-কনের পরিবারকে জরিমানা বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলী ভূঁইয়ার রাষ্ট্রীয় মর্যাদায় দাফন বিনা পারিশ্রমিকে অকৃতকার্য শিক্ষার্থীদের পাশে থাকার ঘোষণা দিলেন মুকিত স্যার

জামায়াতের ৭ নারী কর্মী আটক

আপডেট: April 13, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: গোপন বৈঠক চলাকালে মেহেরপুর পৌর জামায়াতের রোকন সদস্য মনিরুজ্জামান (৫৯) সহ আট নারী কর্মীকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে মেহেরপুর পৌর শহরের মারকাজ মসজিদের সামনে জামায়াতের রোকন মনিরুজ্জামানের বাড়িতে থেকে গোপন বৈঠকের সময় তাঁদের আটক করে পুলিশ।

আটক অন্যরা হলেন মনিরুজ্জামানের স্ত্রী রাবেয়া বেগম (৫৫), মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গার্লস স্কুলপাড়ার এক কিশোরী, মুজিবনগর উপজেলার জয়পুর গ্রামের ১৬ বছর বয়সী এক কিশোরী, গৌরীনগর উত্তরপাড়ার আব্দুর রাজ্জাকের মেয়ে জাকিয়া সুলতানা (২৮), গাংনী উপজেলার চৌগাছা গ্রামের এক স্কুলছাত্রী, গাড়াডোব গ্রামের ১৭ বছর বয়সী এক কিশোরী, চুয়াডাঙ্গা হাজরাহাটি গ্রামের এক তরুণী।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) ফয়সাল আহম্মেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিভিন্ন এলাকা থেকে ছাত্র-ছাত্রী সংগ্রহ করে মেহেরপুর শহরের একটি বাড়িতে সরকারবিরোধী চক্রান্তের গোপন বৈঠক চলছে। এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে রোকনের স্ত্রী বাড়ির ভেতরের গোপন রাস্তা দিয়ে কয়েকজনকে বের হয়ে যেতে সহযোগিতা করে। পরে ওই বাড়ি তল্লাশি করে বিপুল পরিমাণ জামাতি মতাদর্শের বই উদ্ধারসহ তাদের আটক করা হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদের জন্য মেহেরপুর সদর থানায় নেওয়া হবে। বিকেলে তাদের আদালতে তোলা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network