১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত গাজীপুরে এক পরিবারের ৫ জনকে হত্যার ঘটনায় গ্রামের বাড়িতে শোকের মাতম বাকেরগঞ্জে “Humanity And Sports Alliance” সংগঠনের আত্মপ্রকাশ, সভাপতি রহমাতুল্লাহ পাটোয়ারী সাধারণ সম্পাদক সোহেল! ঝালকাঠিতে তিন ইটভাটায় সাড়ে ৪ লাখ টাকা জরিমানা

জীবননগরে রাতের আঁধারে কৃষকের ৩ শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কর্তন

আপডেট: নভেম্বর ২, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গার জীবননগরে রাতের আঁধারে জালাল উদ্দিন নামের এক কৃষকের ২৫ কাঠা জমির তিন শতাধিক ফলন্ত পেয়ারা গাছ কেটে দিয়েছে দৃর্বৃত্তরা। শনিবার দিবাগত রাতে উপজেলার সীমান্ত ইউনিয়নের হরিহরনগর গ্রামের একটি মাঠে ন্যাক্কারজনক এ ঘটনা ঘটে। ক্ষতিগস্ত কৃষক জালাল উদ্দিন হরিহরনগর গ্রামের মহিউদ্দিন মোল্লার ছেলে।

কান্নাজড়িত কণ্ঠে ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিন বলেন, দুবছর আগে ২৫ কাঠা জমিতে আমি পেয়ারা বাগান করি। এখন পর্যন্ত বাগানের পিছনে প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে। নিজের সন্তানের মত যত্ন করে গাছগুলোকে বড় করেছি। গাছে প্রচুর পরিমাণে ফল ধরায় আমি এবছর লাভের আশা করছিলাম। আর মাত্র কয়েক সপ্তাহ পর ফল বিক্রি শুরু হবে। এমন অবস্থায় রবিবার সকালে বাগানে এসে দেখি আমার প্রতিটি ফলন্ত পেয়ারা গাছ কেটে ফেলা হয়েছে। আমি গরীব মানুষ, কৃষি কাজ করে সংসার এবং সন্তানের পড়াশোনার খরচ চালায়। কিন্তু আজ আমার সব শেষ করে দিল।

তিনি আরও বলেন, আমার এই ২৫ কাঠা জমি নিয়ে হরিহরনগর গ্রামের সামাদের পুত্র আলমগীরের সাথে ঝামেলা চলছিল। এর আগে সে আমার এই জমি বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত করাসহ বেড়ার জাল কেটে দেয়। এমনকি আমার সন্তানের গলায় দেশীয় অস্ত্র ধরে প্রাণে মেরে ফেলতে যায়। যেহেতু অনেক আগে থেকেই সে আমার ক্ষতি করছে এটি তারই কাজ হবে।

ক্ষতিগ্রস্ত কৃষকের ছেলে আকিব হোসেন বলেন, জমি সংক্রান্ত জের ধরে আলমগীর বেশ কয়েকবার আমাকে মেরেছে এমনকি আমার গলায় ছুরি ধরেও প্রাণে মেরে ফেলতে গিয়েছিল। এছাড়াও সে প্রায় আমাদেরকে জমির গাছ কেটে ফেলার হুমকি দিত। মাদকসেবী ও ক্ষমতাবান হওয়ায় আমরা ভয়ে কিছু বলতে পারিনি।

জীবননগর থানার ওসি মামুন হোসেন বিশ্বাস জানান, ক্ষতিগ্রস্ত কৃষক জালাল উদ্দিনের পেয়ারা বাগান পরিদর্শন করেছে জীবননগর থানা পুলিশের একটি দল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, জীবননগর উপজেলার বিভিন্ন মাঠে কৃষকের জমির ফসল কেটে দেওয়ার ঘটনা নতুন নয়। মাঝেমধ্যেই এ ধরনের ঘটনা ঘটে। তবে ঘটনাগুলো রাতের আঁধারে ঘটায় অপরাধীদের শনাক্ত করতে পুলিশের বেশ বেগ পেতে হয়। ফসলের সাথে যারা শত্রুতা করে তারা উপযুক্ত শাস্তি পাক এটাই সবার চাওয়া।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network