শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

দ্রুত মেদ ঝরাতে প্রতিদিন সকালে যা খাবেন

আপডেট: March 25, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: ওজন বেশি থাকলে শরীরে দেখা দিতে পারে একাধিক রোগ। যেমন- ডায়াবিটিস থেকে শুরু করে হার্টের অসুখ, স্ট্রোক ইত্যাদি রোগের আশঙ্কা অনেকটাই বাড়ে। তাই প্রতিটি মানুষকে ওজন নিয়ে অবশ্যই সচেতন থাকতে হবে। ওজন কমানো খুবই জরুরি হলেও অনেকেই বুঝতে পারেন না, যে ওজন কমাবেন কীভাবে? তবে এখন আর কোনো চিন্তা নেই। কারণ গুড়ের জলের সঙ্গে সামান্য কিসমিস মিশিয়ে খেলেই অনেক সমস্যার হতে পারে সমাধান। আসুন জেনে নেওয়া যাক কীভাবে খাবেন।

গরম জলে গোটা রাত ৪ থেকে ৫টি কিশমিশ ভিজিয়ে ফেলুন। এরপর সকালে উঠে ৫ গ্রামের মতো গুড় মিশিয়ে দিন জলে। এরপর খেয়ে নিন। দেখবেন সমস্যা অনেকটাই কমেছে। দ্রুত ঝরছে মেদ।

এ দুটি খাবারকেই বলা যেতে পারে সুপারফুড। তাই বিশেষজ্ঞরা এ খাবার খেতে বলেন। এক্ষেত্রে মেটাবলজিম বাড়ানো থেকে শুরু করে পেট ভালো রাখার মতো কাজ করতে পারে এ খাবার।

গুড়ে রয়েছে ভালো পরিমাণে পটাশিয়াম, ক্যালশিয়াম, সেলেনিয়াম, ম্যাগনেশিয়া, আয়রন ও জিঙ্ক। আপনি চাইলে চিনির বদলে গুড় খেতেই পারেন। এরমধ্যে থাকা ভিটামিন ও মিনারেল শরীর ভালো রাখে।

কিশমিশ আপনার শরীর ভালো রাখার ক্ষেত্রে হতে পারে অন্যতম হাতিয়ার। এর মধ্যে রয়েছে ভালো পরিমাণে ফাইবার। পাশাপাশি আয়রন, পটাশিয়াম, ক্যালশিয়াম থাকে এ খাবারে। তাই প্রতিটি মানুষের খাওয়া উচিত কিশমিশ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network