শিরোনাম
চরফ্যাশনে ডেঙ্গু প্রতিরোধে অবাঞ্চিত বন-জঙ্গল, ময়লা-আবর্জনা অপসারণ খয়রাবাদ স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার করে চত্বরে বালু ভরাট করলেন হিউমিনিটি এন্ড স্পোর্টস এলাইন্স সামাজিক সংগঠন খুলনায় বিদেশি পিস্তলসহ যশোরের শীর্ষ সন্ত্রাসী রিফাত আটক পাথরঘাটায় ৭ কোটি টাকার শাড়ি-পাঞ্জাবি জব্দ, আটক ৫ সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার

ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসা সেবায় বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

আপডেট: August 24, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

ফেনীতে বিজিবির মেডিকেল ক্যাম্পেইন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের উদ্ধার তৎপরতা, ত্রাণ সামগ্রী বিতরণ এবং বিনামূল্যে চিকিৎসাসেবা অব্যাহত রেখেছে।

এরই ধারাবাহিকতায় শনিবার (২৪শে আগস্ট ২০২৪) দিনব্যাপী বর্ডার গার্ড হাসপাতাল, ঢাকা এর মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. শাহ মো. মাহবুবুর রহমানের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ মেডিকেল টিম বন্যাদুর্গত ফেনী জেলার জয় লস্করপুর উচ্চ বিদ্যালয় আশ্রয়কেন্দ্রে মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা করেন।

উক্ত মেডিকেল ক্যাম্পেইনে ২০০ জন পুরুষ, ২৫০ জন মহিলা ও ৫০ জন শিশুসহ মোট ৫০০ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়। এর মধ্যে ২০০ জনকে সর্দি জ্বর, ১০০ জনকে চর্মরোগ, ৮০ জনকে ডায়রিয়া, ৫০ জনকে ব্যথাজনিত রোগ, ৫০ জনকে শিশুরোগের এবং ২০ জনকে সার্জিক্যাল চিকিৎসাসেবা ও ওষুধ প্রদান করা হয়।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network