শিরোনাম
বাকেরগঞ্জে চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা-ভাঙচুর-লুটপাট উজিরপুরে পরকীয়ার অভিযোগে ছাত্রদল নেতা আটক, গণধোলাই; বিএনপি নেতার হস্তক্ষেপে ছাড়িয়ে নেওয়ার অভিযোগ উজিরপুরে স্বাস্থ্যসেবার উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে নবাগত কর্মকর্তার মতবিনিময় কলাপাড়ায় ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার পিরোজপুরে ৭ শিক্ষকের স্কুলে ৮ শিক্ষার্থী, এসএসসিতে সবাই ফেল দুমকিতে ইউএনও অপসারণের দাবিতে মানববন্ধন রাজাপুরে ১৩ শিক্ষকের ১২ পরীক্ষার্থী, পাস একজন রাজাপুরে বালুবাহী জাহাজের ধাক্কায় সেতু ভেঙে খালে, যোগাযোগ বন্ধ গৌরনদীতে মার্কিন রাষ্ট্রদূতের উপস্থিতিতে আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত

বগুড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পিকআপ উল্টে ২ যুবক নিহত

আপডেট: June 6, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বগুড়ার দ্বিতীয় বাইপাস সড়কে মিনি ট্রাকের চাপায় ২ জন নিহত হয়েছেন। আজ শনিবার সকালে, দ্বিতীয় বাইপাস মহাসড়কের খামারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- খামারকান্দি পশ্চিমপাড়ার মৃত আফতাব হোসেনের ছেলে দেলোয়ার হোসেন (৪৫) ও একই এলাকার মৃত আফছার আলীর ছেলে দুলাল হোসেন (৪০)।

পুলিশ জানায়, স্থানীয় দেলোয়ার হোসেন (৪৫) ও দুলাল হোসেন (৪০) সকালে ঘুম থেকে উঠে সড়কের ধারে বসে ছিলো। এ সময় রংপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দর্জি শ্রমিক দেলোয়ার ও কৃষক দুলালের। পাশে দাঁড়িয়ে থাকা আরো এক পথচারীও আহত হন।

উল্টে যাওয়া ট্রাকটির চালক ও হেলপার দ্রুত পালিয়ে যেতে সক্ষম হয়। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে মিনি ট্রাকটি আটক করে।

বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক রেজাউল করিম রেজা জানান,  নিহতদের লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পিক-আপের চালক ও হেলপারকে চিহ্নিত করতে চালানো হচ্ছে চেষ্টা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network