শিরোনাম
বরিশালে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ২ সদস্য আটক জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক

বরিশালে সড়কে অবস্থান নিয়ে ত্রাণ বঞ্চিতদের বিক্ষোভ

আপডেট: April 24, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল নগরীর ১ নম্বর ওয়ার্ডের নিম্ন আয়ের কর্মহীন শতাধিক মানুষ ত্রাণের দাবিতে আবারও সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এ নিয়ে ওই ওয়ার্ডে তৃতীয়বারের মতো বিক্ষোভ করলো ত্রাণ বঞ্চিতরা। সড়কে অবস্থান নিয়ে প্রায় ১ ঘণ্টা বিক্ষোভের পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দিলে বাড়ি ফিরে যায় বিক্ষুব্ধরা।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার বরিশাল-লাকুটিয়া সড়কে অবস্থান নেয় ত্রাণ বঞ্চিত স্থানীয় শতাধিক বাসিন্দা। তারা জানান, এর আগে ত্রাণের দাবিতে তারা দুইবার বিক্ষোভ করেন। তখন ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়া হয়েছিলো। কিন্তু তারপরও তারা ত্রাণ পাননি।

এদিকে লকডাউনের কারণেও তারা কোন কাজকর্ম করতে পারছেন না। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে আবারও ত্রাণের দাবিতে সড়কে নেমেছেন তারা। প্রায় ১ ঘণ্টা বিক্ষোভ চলার পর পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে ত্রাণ পাইয়ে দেয়ার আশ্বাস দেয়ার পর সড়ক থেকে বাড়ি ফিরে যান তারা।

এ ব্যাপারে স্থানীয় ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাসের বক্তব্য নেয়া যায়নি। ওই এলাকায় এর আগে গত ১৫ ও ১৯ এপ্রিল ত্রাণের দাবিতে বিক্ষোভ করে স্থানীয় কর্মহীন নিম্ন আয়ের মানুষ।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network