শিরোনাম
তিন সহস্রাধিক নেতাকর্মীর মিছিল নিয়ে গণসমাবেশে চেয়ারম্যান প্রার্থী শওকত হাওলাদারের শক্তির জানান বরিশালে সন্তান না হওয়ায় সাত বছর সংসার করা স্ত্রীকে তা’লাক দিয়েছে স্বামী! উজিরপুরে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর, আটক ১ বাকেরগঞ্জে ভাতিজার হামলায় চাচার মৃত্যু, এলাকায় চাঞ্চল্য গোপন ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবকদল নেতাকে গণধোলাই চরফ্যাশনে জাতীয় সমবায় দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা জীবননগরে গাঁজাসহ আটক ১, মোটরসাইকেল জব্দ চরফ্যাশনের এওয়াজপুরে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে তামিম সিকদারের বাইক শোডাউন, গণসংযোগ বরিশাল নগরীতে জমি নিয়ে বিরোধে কুপিয়ে হত্যা, আটক ৩

বিপুল পরিমাণ ফেন্সিডিলসহ চুয়াডাঙ্গার হৃদয় র‌্যাবের হাতে আটক

আপডেট: July 31, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

এম.এ.আর.নয়ন: ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে ৫৫৯ বোতল ভারতীয় আমদানি নিষিদ্ধ ফেন্সিডিলসহ হৃদয় খাঁন (২২) নামের এক যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় তাকে আটক করা হয়। আটককৃত হৃদয় খাঁন চুয়াডাঙ্গা পৌরশহরের হক পাড়ার মুনসুর আলীর ছেলে। রবিবার (৩১শে জুলাই) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার সময় ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে ঝিনাইদহ-মাগুরাগামী মহাসড়কের উপর চেকপোস্ট স্থাপন করে। এ সময় একটি মোটরসাইকেলের গতিরোধ করে হৃদয় খাঁন নামের এক যুবককে আটক করা হয়।

এ সময় তার হেফাজত হতে ৫৫৯ বোতল ফেন্সিডিল, ১টি মোটরসাইকেল, নগদ ৮৬০ টাকা, ২টি মোবাইল এবং ৪টি সিমকার্ড উদ্ধারপূর্বক তা জব্দ করা হয়। জব্দকৃত আলামতসহ আটককৃত আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network