শিরোনাম
জনপ্রিয় অভিযান নিউজ টিভি দেশব্যাপী প্রতিনিধি ও সাংবাদিক নিয়োগ বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন

বিশ্ব গণমাধ্যম দিবস উপলক্ষে গৌরনদী প্রেসক্লাবে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত

আপডেট: May 3, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: World Press Freedom Day উপলক্ষে বরিশালের গৌরনদী প্রেসক্লাবে এক আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। প্রেস ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির এর সভাপতিত্বে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করতে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাব সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান, সাবেক সভাপতি গিয়াস উদ্দিন মিয়া, সহ সভাপতি এস এম আলম, খোকন আহমেদ হিরা,হানিফ, জামিল মাহমুদ সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিরা এবং বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।

দিবসের কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের করা হয়। র‍্যালিটি গৌরনদীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করা হয়।সভায় স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা একটি স্বাধীন, নিরপেক্ষ ও দায়িত্বশীল গণমাধ্যম গড়ে তোলার আহ্বান জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network