১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মোহাম্মদ এমরান এর কবিতা “কেঁদে ফিরে স্বাধীনতা”

আপডেট: ডিসেম্বর ২৪, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

“কেঁদে ফিরে স্বাধীনতা”

লেখকঃ মোহাম্মদ এমরান, ২৪/১২/২০২০

অগণিত শহীদের রক্তঝরা
মাগো অর্জিত স্বাধীনতা!
আমার সোনার বাংলায় আজও
মাগো কেন বঞ্চিত মানবতা?

পথের ধারে আজও থাকে কেন পড়ে
নির্যাতিতা বোনের লাশ?
পাক হানাদার হটেছে ১৯৭১-এ
এখনও কেন হচ্ছে বাংলার সর্বনাশ?

বলি আমি তুমি সে কেউই তো নয়
পাক হানাদারের পক্ষে!
তবে কেন আজও সোনার বাংলায়
অরাজকতা করে কে কার কোন লক্ষ্যে?

বাবা দাদা চাচা সবাই তো গেঁথেছিল
মুক্তি যুদ্ধের মালা মুক্তির আশায়!
হাটে ঘাটে মাঠে পথে তবুও কেন
অবহেলিত স্বাধীনতা কষ্টিত কুটিল ভাষায়?

স্বাধীনতার শুবর্ণজয়ন্তীতে দাঁড়িয়ে
আজও কেন ভাবি নির্জীব নদীর কিনারে!
আহ্ঃ দেশটা নয় কেন আজও সংঘবদ্ধ
ভয়াল থাবা দেয় কোন সাহসে কোন সীমারে?

লাঞ্ছিত জাতি ও জাতীয়তা আজও কেঁদে ফিরে
স্বাধীনতা অসহায় দেশ প্রেমিকের অন্তরে!
কেন বুকে জ্বালিয়ে আলো ঘুচিয়ে কালো
বর্ষালী রাতে পেতেছিনু মাইন নৌ-বন্দর

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network