২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

শিরোনাম
হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর ব্যাগ থেকে ৩৪ হাজার টাকা উধাও খাগড়াছড়িতে সেনাবাহিনীর অভিযান: সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার তালতলী সিডিপির উদ্যোগে বিশেষ স্বাস্থ্য ক্যাম্পেইন অনুষ্ঠিত মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক আন্দোলন অপরিহার্য: রেজাউল কবির ক্রিশ্চিয়ানো রোনালদোর শেষ বিশ্বকাপকে ঘিরে ভক্তদের মিলনমেলা তালতলীতে কারিতাসের সংলাপ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত মুসলিম দেশগুলো নিয়ে জোট গড়তে চায় ইরান ওয়ালটন প্লাজার উদ্যোগে খাগড়াছড়িতে ফ্রি মেডিকেল ক্যাম্প, অর্ধশতাধিক রোগীর চিকিৎসাসেবা পাথরঘাটায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫ দোকান পুড়ে ছাই, ক্ষতি ১৫ লাখ টাকা

রংপুরে করোনা নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে পাঁচজন গ্রেফতার

আপডেট: এপ্রিল ৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন
অনলাইন ডেস্কঃ রংপুরে করোনাভাইরাস নিয়ে ফেসবুকে গুজব ছড়ানোর অপরাধে পাঁচজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতাররা হলেন- আসিক সরদার, আকতারুজ্জামান, আকিবুজ্জামান অংকন, তানজিলুর রহমান তামিম, সমির ঘোষ দিপ্ত।
শুক্রবার রাতে নগরীর জিএল রায় রোড ও গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে তাদের গ্রেফতার করা হয়। শনিবার দুপুরে জেলা ডিবি কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি কমিশনার আবদুল আলীম মাহামুদ।
 
তিনি জানান, ‘রংপুর নগরীর ধাপ এলাকায় সৌদি প্রবাসী করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। পুলিশ এলাকা ঘিরে রেখেছে। যেকোনো সময় এলাকা লকডাউন করা হতে পারে। এলাকাবাসী সাবধান।’- গ্রেফতাররা এমন একটি গুজব ছড়িয়ে ফেসবুকে পোস্ট করে। এতে নগরীর বাসিন্দাদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
 
আরএমপি কমিশনার আরো জানান। অভিযোগ পেয়ে নগরীর জিএল রায় রোড থেকে সমির ঘোষকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ থেকে বাকি চারজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়েছে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network