১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
তালতলীতে এম্বুলেন্স মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন. সভাপতি সামীম মৃধা সাধারণ সম্পাদক কবির মৃধা বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা

সাংবাদিককে আসামি করায় দশমিনায় মানববন্ধন

আপডেট: জুন ১৫, ২০২০

  • ফেইসবুক শেয়ার করুন

 

সঞ্জয় ব্যানার্জী, দশমিনা(পটুয়াখালী) প্রতিনিধি।
পটুয়াখালীর দশমিনায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের ব্যানারে প্রথম আলো’র বাউফল প্রতিনিধি এবিএম মিজানুর রহমানকে মামলায় আসামি করার উপজেলা পরিষদের সামনের সড়কে মাববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায়। প্রায় ঘন্টাব্যাপী ওই মানববন্ধন ও সমাবেশে স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও আইনজীবীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনের বক্তব্য রাখেন, রিপন কুমার কর্মকার, কামরুল ইসলাম সোহাগ, এইচএম ফোরকান, ফয়েজ আহম্মেদ, সঞ্জয় ব্যানার্জী, বেল্লাল হোসেন ও মামুন তানভীর প্রমুখ।
বক্তারা এ ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন এবং অবিলম্বে হত্যা মামলা থেকে আমাদের সহকর্মীকে অব্যাহতি দেওয়ার জন্য পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন।
উল্লেখ্য, ২৪ মে, রোববার দুপুরে বাউফল থানার অদূরে সড়কের ওপর বাউফল পৌরসভার উদ্যোগে করোনাভাইরাসের সংক্রমণরোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা সংবলিত ব্যানার স্থাপনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে তাপস কুমার দাস নামে এক যুবলীগকর্মী নিহত হন। ওই ঘটনায় ২৫ মে রাতে বাউফল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জিয়াউল হক জুয়েলসহ ৩৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই পঞ্চশ চন্দ্র দাস। ওই মামলায় সাংবাদিক মিজানুর রহমানকে ২০ নম্বর আসামি করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network