শিরোনাম
বরিশালে নুরুজ্জামান হত্যার প্রধান আসামি স্ত্রী নাসিমা ঢাকায় গ্রেপ্তার বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ‌১৭ পয়সা উজিরপুরে সার ডিলার পেতে নিষিদ্ধ আওয়ামীলীগ নেতার আবেদন, বিএনপিতে ক্ষোভ কলসকাঠী ইউনিয়নে মেম্বার পদে প্রার্থী হচ্ছেন সোহেল হাওলাদার জীবননগরে মানসিক ভারসাম্যহীন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার বাকেরগঞ্জের গারুড়িয়া পানি নিষ্কাশনের দাবিতে কৃষকদের মানববন্ধন ঐতিহ্যবাহী ছিলোনিয়া হাই স্কুল অ্যালামনাই কমিটি’র আত্মপ্রকাশ বাকেরগঞ্জে ভ্যানচালক সুমন হত্যা: আসামিদের গ্রেপ্তার ও সিআইডি তদন্তের দাবি বাউফলে পৌর প্রার্থী ঘোষণা ঘিরে উত্তেজনা, হামলা-ককটেল বিস্ফোরণ

সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের প্রতিবাদ জানিয়েছে বিটিএমএ

আপডেট: June 16, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলা মামলা নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বরিশাল টেলিভিশন মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশন, বিটিএমএ। সোমবার রাতে অনুষ্ঠিত বিটিএমএ’র সাধারন সভা থেকে এই নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সংগঠনের সভাপতি এটিএন বাংলা ও এটিএন নিউজ’র বরিশাল ব্যুরো প্রধান হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভা পরিচালনা করেন সংগঠনের সাধারন সম্পাদক এনটিভি’র সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিন। সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে কর্মরত সংবাদকর্মীদের হামলা মামলা ও নির্যাতনের নিন্দা জানিয়ে বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা গনতান্ত্রিক বিএনপি সরকার যেখানে সারাদেশে অন্যায় ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহন করছে সেখানে কতিপয় দুর্বৃত্ত ধারাবাহীকভাবে সংবাদকর্মীদের উপর হামলা মামলা ও নির্যাতন চালিয়ে যাচ্ছে। মূলতঃ অন্যায় দুর্নীতি ঢাকতেই এসব করছে তারা। অবিলম্বে এসব হামলা মামলা নির্যাতন বন্ধ না হলে পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে রাজপথের আন্দোলনে নামবে টেলিভিশন, অনলাইন এবং মাল্টিমিডিয়ায় কর্মরত বরিশালের সংবাদকর্মীরা।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোঃ আলী জসিম (আরটিভি), বিধান সরকার (একাত্তর টেলিভিশন), অপূর্ব অপু (সময় টেলিভিশন), এম জসিমউদ্দিন (প্রথম আলো), সুমন চৌধুরী (সমকাল), মর্তুজা জুয়েল (দীপ্ত টিভি), শাহিন হাফিজ (ইত্তেফাক), সালেহ টিটু (বাংলা ট্রিবিউন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), এম মিরাজ (বনিক বার্তা), এম জহির (ইত্তেফাক মাল্টিমিডিয়া) শেখ শামিম (মোহনা টেলিভিশন), খোকন আহম্মেদ হিরা (জনকণ্ঠ), শাওন খান (জাগো নিউজ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ) তন্ময় তপু (নাগরিক টিভি), সৈয়দ মেহেদী (স্টার নিউজ), নিকুঞ্জ বালা পলাশ (গাজী টিভি), জিহাদ মাহমুদ (ডিবিসি), আমিনুল ইসলাম ফিরোজ (এশিয়ান টেলিভিশন), মোঃ ওমর ফারুক (বিএইচ এস নিউজ), আরিফুল ইসলাম (চ্যানেল ওয়ান), ফাহিম ফিরোজ (মানব কন্ঠ), মোঃ নাসিরউদ্দিন (বিজয় নিউজ), এস এন পলাশ (ঢাকা টাইমস), জিয়াউল করিম মিনার (কালের কন্ঠ), নাজমুল রিপন (বাংলা টিভি), আব্দুর রহমান (বরিশাল নিউজ ২৪), হাওলাদার রাসেল (আয়না টিভি), মেহেদী হাসান রাতুল (আজকের পত্রিকা), আদনান অলি (এদিন), জুবায়ের ইসলাম চৌধুরী (আনন্দ টিভি), মৃত্যুঞ্জয় রায় (চর্চা), অনিকেত মাসুদ (ঢাকা মেইল), জিহাদ হাসান (আগামীর সময়), মোঃ মামুন অর রশিদ (বরিশাল বানী), মোঃ আমিনুল সোহাগ (রিপোর্ট ৭১), মনিকা চৌধুরী (যুগান্তর মাল্টিমিডিয়া), মোঃ আরিফ হোসেন (বিজয় টিভি), মোঃ রেদওয়ান রানা (সিটি নিউজ), মোঃ সাইয়ান (প্রথম আলো), এন আমিন রাসেল (টপ নিউজ), কমল দাস (একুশে মাল্টিমিডিয়া), মেহেদী হাসান শুভ (বরিশাল টুডে) ও মজিবর রহমান নাহিদ (গ্লোবাল টিভি)।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network