শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজদের সন্ধান অব্যাহত

ঈদের ছুটি শেষে অফিস খুলছে কাল

আপডেট: May 4, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ফাইল ছবি

আপডেট নিউজ ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতরে ছয়দিনের ছুটি শেষে সরকারি অফিস খুলছে কাল বৃহস্পতিবার। শুক্রবার থেকে শুরু হওয়া ছুটি শেষ হচ্ছে আজ বুধবার। মঙ্গলবার দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

গত ২৯ ও ৩০ এপ্রিল ছিল সপ্তাহিক ছুটি। এরপর ১ মে ছিল মে দিবসের ছুটি। এরপর ২, ৩ ও ৪ মে ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।

বৃহস্পতিবার একদিন খোলা থাকার পর আবার দুদিন (৬ ও ৭ মে) সাপ্তাহিক ছুটি। তাই যারা ৫ মে ছুটি নিয়েছেন তারা টানা ৯ দিনের ছুটি পেয়ে যাচ্ছেন। সেক্ষেত্রে তাদের আগামী ৮ মে রবিবার অফিস করতে হবে।

তাই ঢাকার বাইরে ঈদ করতে যাওয়ার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেশির ভাগই ৫ মে ঐচ্ছিক ছুটি নিয়েছেন বলে জানা গেছে। তবে যারা ছুটি না পেয়েও দূর-দূরান্তে গিয়ে ঈদ করেছেন তারা হয়তো বৃহস্পতিবার এসেই অফিসে যোগ দেবেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network