শিরোনাম
প্রধানমন্ত্রীর কাছে যোগদানপত্র দিলেন রাজনৈতিক উপদেষ্টা জহির উদ্দিন স্বপন নিবন্ধন ফিরে পেল বাংলা এডিশন, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ইলিয়াসের প্রেমের সম্পর্কে পালিয়ে বিয়ের পর কিশোরীর আত্মহত্যা, নির্যাতনের অভিযোগ সন্ত্রাসী-মাদক ব্যবসায়ীদের দ্রুত নির্মূলের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর যারা বিশ্বের দরবারে দেশের সম্মান উজ্জ্বল করছে, তাদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়া উচিত: চরমোনাই পীর জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নিয়োগ চরমোনাইপন্থী বক্তা মিসবাহর ৯ বিয়ে, কোনোটিরই নেই কাবিননামা,আদালতে মামলা ৫ম স্ত্রীর মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ নূর ‎

হোটেল কক্ষ থেকে নির্মাতা সোহানুর রহমান সোহানের মেয়ে সৃষ্টির মরদেহ উদ্ধার

আপডেট: April 8, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

এ আল মামুন, বিনোদন ডেস্কঃ

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান-এর মেয়ে সামিয়া রহমান সৃষ্টির (৩৪) মরদেহ উদ্ধার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।

আজ (৭ এপ্রিল) আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দক্ষিণ যাত্রাবাড়ী ক্যামব্রিয়ান স্কুল সংলগ্ন “রংধনু” আবাসিক হোটেলের ২১০ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন পুলিশ।ঘটনার সত্যতা নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাব্বির হোসেন জানান, সন্ধ্যার পর হোটেল কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে হোটেলের দ্বিতীয় তলার ২১০ নম্বর কক্ষ থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়। জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলছিলেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, সামিয়া রহমান উত্তরা ৩ নম্বর সেক্টরের ২ নম্বর রোডে স্বামী তানিমের সঙ্গে থাকতেন। আর তার বাবা চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহান। পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। আজ দুপুরে যাত্রাবাড়ীর ওই আবাসিক হোটেলে ওঠেন। হোটেল কর্তৃপক্ষ ইফতার নিয়ে ওই কক্ষের দরজা নক করে। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে পরবর্তীতে থানায় খবর দেয়। এরপর সেখানে গিয়ে রুমের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

আপডেট নিউজ / এ আল মামুন

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network