খুলনায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ গ্রেপ্তার ১১

আপডেট: November 26, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

খুলনা প্রতিনিধি:: খুলনার পাইকগাছায় গত ২৪ ঘন্টায় পৃথক মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ১১ জনকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। তাদের মধ্যে নন-জিআর মামলায় আটজন, জিআর মামলায় একজন এবং সিআর মামলায় দুজন রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, নন-জিআর মামলায় গ্রেপ্তার আটজন হলেন আরাজী ভবানীপুর সাইফুল গাজী (২৮), শরিফুল গাজী (২৬), বকুল গাজী (৩৬), লিটন গাজী (৩৬), নুর সানা (৩৮), আলাল সরদার (৩৭), রায়হান সরদার (২৬) ও বাবু সরদার (১৯) রয়েছেন।অন্যদিকে, জিআর মামলায় গ্রেপ্তার হয়েছেন পৌরসভার সজিব মন্ডল। তিনি পৌরসভা ছাত্রলীগের ৪ নং ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক বলে জানা গেছে।এ ছাড়া সিআর মামলায় কপিলমুনি ইউনিয়নের জয়নাল বিশ্বাস এবং উপজেলার আমিন গাজীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আব্দুল আওয়াল কবির বলেন, আটককৃত আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network