১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম
গৌরনদীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাকেরগঞ্জে বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাতার বিরুদ্ধে মির্জাগঞ্জ ভূমি অফিসে আর্জেন্টিনার সমর্থক এক দালালের কারাদণ্ড কলাপাড়ায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার আমতলীতে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও মাদকবিরোধী সচেতনতা সভা অনুষ্ঠিত বন্যায় ক্ষতিগ্রস্ত পানছড়ির সড়ক পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার, দ্রুত সংস্কারের নির্দেশ উজিরপুর হাসপাতালের বদ্ধ কক্ষে সরকারি ওষুধ, তদন্ত কমিটি গঠন জলাবদ্ধতায় ভোগান্তিতে উথলী মালোপাড়ার অর্ধশত পরিবার র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলই খেলছে সেমিফাইনালে

র‍্যাংকিংয়ের শীর্ষ চার দলই খেলছে সেমিফাইনালে

আপডেট: জুলাই ১২, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

খেলাধুলা স্পোর্টস ডেস্ক:: বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম এক অনন্য রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব।২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।ফুটবল ইতিহাসের কোনো বিশ্বকাপে র‍্যাংকিংয়ের সেরা চার দলের একসঙ্গে সেমিফাইনালে খেলার কীর্তি এটাই প্রথম।
গত ১১ জুন ফিফা কর্তৃক প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।তালিকায় তাদের পরেই ছিল যথাক্রমে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। তবে বিশ্বকাপ চলাকালীন ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই লাইভ র‍্যাংকিংয়ে কিছুটা রদবদল এসেছে।

বর্তমান লাইভ র‍্যাংকিং অনুযায়ী, ফ্রান্স শীর্ষে উঠে এসেছে এবং তাদের পেছনে রয়েছে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ক্রমানুসারে পরিবর্তন এলেও, শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিতই রয়েছে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৪ জুলাই রাত ১টায় ফরাসিদের প্রতিপক্ষ স্পেন, যারা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করেছে।অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা ইংলিশদের বিপক্ষে আলবিসেলেস্তেরা মাঠে নামবে আগামী ১৫ জুলাই রাত ১টায়।

সেমিফাইনালের হাইভোল্টেজ এই দুই ম্যাচের জয়ী দল আগামী ১৯ জুলাই রাত ১টায় বিশ্বজয়ের চূড়ান্ত মহারণ তথা মেগা ফাইনালে মুখোমুখি হবে।বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এই প্রথম এক অনন্য রেকর্ডের সাক্ষী হতে যাচ্ছে ফুটবলবিশ্ব।

২০২৬ বিশ্বকাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষ চার পরাশক্তি ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড এবং আর্জেন্টিনা।ফুটবল ইতিহাসের কোনো বিশ্বকাপে র‍্যাংকিংয়ের সেরা চার দলের একসঙ্গে সেমিফাইনালে খেলার কীর্তি এটাই প্রথম।
গত ১১ জুন ফিফা কর্তৃক প্রকাশিত র‍্যাংকিং অনুযায়ী, বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা শীর্ষস্থান নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল।তালিকায় তাদের পরেই ছিল যথাক্রমে স্পেন, ফ্রান্স এবং ইংল্যান্ড। তবে বিশ্বকাপ চলাকালীন ম্যাচগুলোর ফলাফলের ওপর ভিত্তি করে এই লাইভ র‍্যাংকিংয়ে কিছুটা রদবদল এসেছে।বর্তমান লাইভ র‍্যাংকিং অনুযায়ী, ফ্রান্স শীর্ষে উঠে এসেছে এবং তাদের পেছনে রয়েছে আর্জেন্টিনা, স্পেন ও ইংল্যান্ড। ক্রমানুসারে পরিবর্তন এলেও, শীর্ষ চার দলের অবস্থান অপরিবর্তিতই রয়েছে।

কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স। ফাইনালে ওঠার লড়াইয়ে আগামী ১৪ জুলাই রাত ১টায় ফরাসিদের প্রতিপক্ষ স্পেন, যারা কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামকে বিদায় করেছে।

অন্যদিকে, কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডকে হারানো বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে ইংল্যান্ড। নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করা ইংলিশদের বিপক্ষে আলবিসেলেস্তেরা মাঠে নামবে আগামী ১৫ জুলাই রাত ১টায়।সেমিফাইনালের হাইভোল্টেজ এই দুই ম্যাচের জয়ী দল আগামী ১৯ জুলাই রাত ১টায় বিশ্বজয়ের চূড়ান্ত মহারণ তথা মেগা ফাইনালে মুখোমুখি হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network