শিরোনাম
বরিশালে ১ হাজার ৪০০ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেপ্তার বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির সংবর্ধনা মোটরসাইকেলে ঘুরতে গিয়ে গাড়িচাপায় ৩ বন্ধু নিহত ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে তালতলীতে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক নেপাল-চীনে আকস্মিক বন্যায় মৃত বেড়ে ৬৮৬, নিখোঁজদের সন্ধান অব্যাহত জীবননগর সীমান্তে বিজিবির সচেতনতামূলক মতবিনিময় সভা বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশের প্রথম ফ্যাসিস্ট বাহিনী মুক্ত ক্যাম্পাস ঘোষণা গাজীপুরে ৪ মরদেহ উদ্ধার, একজনকে কুপিয়ে হত্যা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা: বই দেখে লেখায় বহিষ্কার ৪, দুই শিক্ষককে অব্যাহতি

শাকিব খানের জন্মদিনে প্রকাশ পাবে ‘রকস্টার’র ফার্স্টলুক

আপডেট: March 27, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বিনোদন:: এবারের ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের আলোচিত সিনেমা ‘প্রিন্স’। এরই মধ্যে আসন্ন ঈদুল আজহার জন্যও সিনেমার কাজ শুরু করেছেন এই ঢালিউড তারকা। সব কিছু ঠিক থাকলে আসন্ন ঈদে দেশের প্রেক্ষাগৃহে শাকিব অভিনীত ‘রকস্টার’ সিনেমাটি মুক্তি পাবে। বর্তমানে মালয়েশিয়ায় এই ছবির শুটিং চলছে।

এরই মধ্যে জানা গেল, ছবির ফার্স্টলুক প্রকাশের তারিখ। এটি পরিচালনা করছেন আজমান রুশো। সম্প্রতি তিনি জানিয়েছেন, শনিবার (২৮ মার্চ) শাকিব খানের জন্মদিন উপলক্ষ্যে এদিনই ছবিটির ফার্স্টলুক প্রকাশ করা হবে।

এই নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব, যিনি বিলং করেন এইসময়ে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি। আগামীকাল তার (শাকিব খান) জন্মদিন উপলক্ষ্যে আমরা এটি সবার জন্য প্রকাশ করব।’জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।

শোনা যাচ্ছে, ছবিটিতে শাকিবের মূল নায়িকা সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’, ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ খ্যাত প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্যের কাজ করেছেন। আর এটি প্রযোজনা করছে সান কমিনিকেশন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network