২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

শিরোনাম
কওমি মাদরাসার শিক্ষার্থীদের চাকরির সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয় প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত: গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় মহানগরী দক্ষিণ জামায়াতের দুঃখ প্রকাশ জামায়াতপন্থি ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ আমতলীতে ডিজিটাল ভূমি জরিপে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, শতাধিক কৃষকের মানববন্ধন বিসিসির পক্ষ থেকে পরিচ্ছন্নতা কর্মীদেরকে রেইনকোট উপহার জীবননগরে গাঁজাসহ আটক ৩, ভ্রাম্যমাণ আদালতে দুজনের কারাদণ্ড ‘গাছে লটকিয়ে মারবো’—মুজিববর্ষের খামে স্বেচ্ছাসেবক দল নেতাকে হুমকি মেহেন্দিগঞ্জ ইলিশা নদীতে চাঁদা আদায়ের সময় দুই চাঁদাবাজ আটক

প্রতিমন্ত্রী ভিপি নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাত: গৌরনদীর সমস্যা-সম্ভাবনা তুলে ধরলেন সোলায়মান তুহিন

আপডেট: জুন ২৩, ২০২৬

  • ফেইসবুক শেয়ার করুন

গৌরনদী প্রতিনিধি:: গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক প্রতিমন্ত্রী ভিপি নুরুল হক নূরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি, সাংবাদিক সোলায়মান তুহিন।সোমবার (২৩ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে গৌরনদী উপজেলার সার্বিক উন্নয়ন, জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, স্থানীয় সমস্যা-সম্ভাবনা এবং গণঅধিকার পরিষদের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

সাক্ষাৎকালে সোলায়মান তুহিন উপজেলার অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, কর্মসংস্থান, সামাজিক সম্প্রীতি, যুবসমাজের সম্ভাবনা এবং সাধারণ মানুষের বিভিন্ন প্রত্যাশা ও সমস্যার বিষয়গুলো তুলে ধরেন। তিনি গৌরনদীর সামগ্রিক উন্নয়নে কার্যকর পরিকল্পনা ও জনসম্পৃক্ত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

এ সময় ভিপি নুরুল হক নূর গৌরনদীর বিভিন্ন বিষয় মনোযোগ সহকারে শোনেন এবং এলাকার উন্নয়ন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন ও জনকল্যাণমূলক কার্যক্রম এগিয়ে নিতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে তিনি তৃণমূল পর্যায়ে জনগণের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বৃদ্ধি এবং গণমুখী রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।আলোচনায় গণঅধিকার পরিষদের সাংগঠনিক বিস্তার, স্থানীয় পর্যায়ে জনসম্পৃক্ততা বৃদ্ধি, তরুণদের রাজনৈতিক সচেতনতা এবং গণমানুষের প্রত্যাশা বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।

সাক্ষাৎ শেষে সোলায়মান তুহিন বলেন, গৌরনদীর উন্নয়ন, জনগণের প্রত্যাশা এবং সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা নিয়ে মাননীয় প্রতিমন্ত্রী ও আমাদের দলের কেন্দ্রীয় সভাপতি ভিপি নুরুল হক নূরের সঙ্গে অত্যন্ত আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি এলাকার সার্বিক উন্নয়ন এবং গণমানুষের কল্যাণে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন, যা আমাদের ভবিষ্যৎ কর্মকাণ্ডে সহায়ক ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, গণঅধিকার পরিষদ জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। গৌরনদীর মানুষের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা অতীতের মতো ভবিষ্যতেও দায়িত্বশীল ও সক্রিয় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর।

সাক্ষাৎ শেষে সোলায়মান তুহিন ভিপি নুরুল হক নূরের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্র ও জনগণের কল্যাণে তাঁর সফল নেতৃত্ব কামনা করেন।রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে তৃণমূল পর্যায়ের নেতাদের এ ধরনের মতবিনিময় স্থানীয় সমস্যা ও সম্ভাবনাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network