মালয়েশিয়ায় ট্রেন দুর্ঘটনায় আহত দুই শতাধিক

আপডেট: May 25, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: মালয়েশিয়ায় এলআরটি কেলালা জায়া লাইনে দুই ট্রেনের মধ্যে এক দুর্ঘটনায় দুই শতাধিক মানুষ আহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আহতদের মধ্যে ৪৭ জনের অবস্থা গুরুতর।

সোমবারের ওই দুর্ঘটনায় আহত আরও ১৬৬ জনের অবস্থা তেমন গুরুতর নয় বলেও নিশ্চিত করা হয়েছে। কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়।দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় কতজন নিহত হয়েছেন তা এখনও নিশিচত হওয়া যায়নি। সোমবার আনুমানিক মালয়েশিয়া সময় রাত ৯টায় মুখোমুখি সংঘর্ষের ছবি মূহুর্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক টুইটার ও ইন্সট্রোগ্রামে প্রচার হতে থাকে। ছবিতে দেখা যায় রক্তাক্ত যাত্রীরা মেঝেতে পড়ে ছটফট করছেন।দুই ট্রেনের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা নিশ্চিত করেছে প্রেসারানা মালয়েশিয়া বেরহাদ রেল কর্তৃপক্ষ। এছাড়া উদ্ধারকর্মীরা কেএলসিসি স্টেশনে আহতদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন বলে জানানো হয়েছে।
এমতাবস্থায় সবাইকে নির্দেশনা মেনে চলা এবং শান্ত থাকার অনুরোধ জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

ডাং ওয়াঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জয়নাল আবদুল্লাহ জানান, দুর্ঘটনায় আহতদের কুয়ালালামপুর হাসপাতালে নেওয়া হয়েছে।তিনি জানান,একটি ট্রেন যাত্রী বহন করছিল এবং অপর ট্রেনটি খালি ছিল এবং কাম্পুং বারু থেকে গুম্বাকের দিকে যাচ্ছিল। ট্রেন দুর্ঘটনার বিষয়ে দেশটির ফেডারেল টেরিটরিজ মন্ত্রী তান শ্রী আনুয়ার মুসা বলেন, বিশেষত নিয়ন্ত্রণ স্টেশনে কোনও গাফিলতি হয়েছে কিনা তা নিয়ে তদন্তের আহ্বান জানানো হয়েছে। জননিরাপত্তাকে বরাবরই অগ্রাধিকার দেয়া উচিত বলেও তিনি মন্তব্য করেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network