শিরোনাম
গৌরনদীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন লঞ্চঘাটে ৯ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার চরফ্যাশনে ৮ লাখ টাকার নিষিদ্ধ পলিথিন জব্দ আমতলীতে স্কুল শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের টেস্টে ঐতিহাসিক জয় ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, বাকেরগঞ্জে ছাত্রদল নেতাকে অব্যাহতি শারীরিক প্রতিবন্ধী জহিরুল ও ইদ্রিস মল্লিকের পাশে দাঁড়ালেন লন্ডন প্রবাসী মিজানুর রহমান খান নরওয়ে প্রবাসী সজিব! পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ও জাকের পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বরিশাল বিভাগে কর্মীসভা ও কেন্দ্রীয় মিশন অনুষ্ঠিত ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

সাগর উত্তাল: এখনো ফেরেনি ২০ ট্রলারসহ তিন শতাধিক জেলে

আপডেট: September 14, 2024

  • ফেইসবুক শেয়ার করুন

বরগুনা প্রতিনিধি:: সাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এখনো সাগর থেকে কূলে ফিরে আসতে পারেনি ২০ ট্রলারসহ প্রায় তিন শতাধিক জেলে। তারা কোনো নিরাপদ আশ্রয়ে আছে কিনা এখন পর্যন্ত কোনো তথ্য দিতে পারছে না মালিক সমিতি।

শনিবার বিকেলে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। গত দুদিনে যেসব জেলে ফিসে এসেছে তারা জানিয়েছেন সাগরে প্রচণ্ড ঢেউ। ট্রলার নিয়ে সাগরে থাকা মুশকিল।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত পাথরঘাটার ২০টি ট্রলার ফিরে আসতে পারেনি। ওই সব ট্রলার কোনো জায়গায় নিরাপদে আছে কিনা তাও জানতে পারছি না। গতরাত থেকে পাথরঘাটায় বিদ্যুৎ না থাকায় অনেকের ফোন বন্ধ। বিধায় পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারছি না।

এদিকে, ট্রলার ডুবির ঘটনায় কক্সবাজারের সমিতি পাড়া ও ইনানী সৈকত থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে বলে একটি সূত্রে জানা গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network