শিরোনাম
সামাজিক সংগঠন গর্বের বাকেরগঞ্জ’র উপজেলা শাখার সভাপতি আফজাল, সাধারণ সম্পাদক শাহিন জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন : ইসি আনোয়ারুল মেহেন্দিগঞ্জে চরাঞ্চলে নদীর বুকে ভাসমান হাসপাতাল, মিলবে বিনামূল্যে উন্নত চিকিৎসা গৌরনদীতে রিনিউএবল এলার্জি সোলার সিস্টেম নিয়ে উদ্বুদ্ধকরণ ও মতবিনিময়ে সভা অনুষ্ঠিত ভোলায় স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে স্বামী গ্রেপ্তার গাজীপুরে ধর্ষণের মামলায় এনসিপি নেতা আটক উজিরপুরে ভিক্ষুক পুনর্বাসনে হতদরিদ্রদের মাঝে অটোভ্যান বিতরণ বাকেরগঞ্জে বিএনপির সমাবেশ ও বিক্ষোভ মিছিল হাঁস, মুরগি ও কবুতর পালনে নতুন সম্ভাবনা: টেকসই জীবিকার পথে উপকূলের মানুষ

যুক্তরাষ্ট্রে কারফিউ ভেঙে চলছে বিক্ষোভ, দমনে সেনা মোতায়েন

আপডেট: June 3, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

আন্তর্জাতিক ডেস্ক:: পুলিশের নির্যাতনে কৃষ্ণাঙ্গ ব্যক্তির নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রজুড়ে চলমান বিক্ষোভ দমনে সেনা মোতায়েন করেছে ট্রাম্প প্রশাসন। ওয়াশিংটন ও নিউ ইয়র্কে কারফিউ জারি।
দাঙ্গা দমনে সব ধরনের প্রস্তুতি নিয়েই মাঠে নেমেছে সেনাবাহিনী। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে, এরই মধ্যে ৭শ’ সেনা মোতায়েন করা হয়েছে এবং আরো ১৪শ’ সেনা যে-কোনো মুহূর্তে মাঠ নামতে প্রস্তুত। একদিন আগেই, বিক্ষোভ দমনে সেনাবাহিনী নামানোর হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

এছাড়া, নিউইয়র্কের স্থানীয় গণমাধ্যমগুলো শহরের আকাশে সামরিক হেলিকপ্টার চক্কর দেয়ার খবর দিয়েছে। এদিকে, দেশটির ২৬টি অঙ্গরাজ্যে জারি করা কারফিউর আরো কঠোর করেছে প্রশাসন। নতুন করে কারফিউ জারি করা হয়েছে নিউইয়র্ক ও ওয়াশিংটন শহরে। তবে কারফিউ অমান্য করেই অষ্টম দিনের মতো চলছে বিক্ষোভ।

অন্যদিকে, নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের নিজ শহর হিউস্টনে পরিবারের সদস্যসহ হাজার হাজার বিক্ষোভকারী সমাবেশ করেছে। ফ্লয়েডের স্বজনেরা তার হত্যার সুষ্ঠু বিচার চেয়েছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network