শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা সূর্য্য তোরণ ক্লাবের পক্ষ থেকে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান “জাহেলিয়াতের মরুভূমিতে ইসলামের সুশীতল ছায়া: মহানবী (সা.)-এর সমাজ সংস্কার” চরফ্যাশন কারামাতিয়া কামিল মাদ্রাসায় বিশ্বনবী (সা.)-এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা জীবননগরে জাল নোটের প্রচলন প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা উজিরপুরে ৭ কোটি টাকার সেতু , সংযোগ সড়ক নেই, প্রকৌশলীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ ইঁদুর-উইপোকায় খেল কৃষকের দুই লাখ টাকা, পাশে দাঁড়ালেন সৌদি প্রবাসী ভোলায় ১৪০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক নেপালে ভয়াবহ বন্যায় নিহতের সংখ্যা বেড়ে ৩৫৯, নিখোঁজদের সন্ধান অব্যাহত

বরিশাল-৫ আসনে জামায়াত-চরমোনাইয়ের অতীত ভোটের রেকর্ড !

আপডেট: December 26, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ : বরিশাল-৫ (সিটি করপোরেশন-সদর) আসনে ইসলামী ঘরানার রাজনীতিতে একাধিকবার নির্বাচন করায় অত্যন্ত পরিচিত মুখ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল এবং ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
বর্তমানে আট দলীয় জোট হওয়ায় এই দু’জনের প্রার্থীতা একই আসনে। তাই এই জোটের মধ্যে বিষয়টি খুবই আলোচিত।
অতীত ভোটের রেকর্ড কি বলছে ?
মুফতি ফয়জুল করীম ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দুইবারই তৃতীয় হন, ভোট পান প্রায় ১১ শতাংশের মতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের জেষ্ঠ্য নায়েবে আমীর ফয়জুল করীম ২০১৮ সালের নির্বাচনে জামানত হারালেও পান ২৭ হাজারের বেশি ভোট। সর্বশেষ ২০২৩ সালের বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ে তাঁর ঝুলিতে আসে ৩৩ হাজার ৮২৮ ভোট।
অন্যদিকে এই আসনে ১৯৯১ সালের উপনির্বাচনে জামায়াত প্রার্থী পান ৫ হাজারের কিছু বেশি ভোট, আর ১৯৯৬ সালে সে সংখ্যা নেমে আসে সাড়ে ৪ হাজারের কাছাকাছি। এরপর আর কোনো সংসদ নির্বাচনে দলটি প্রার্থী দেয়নি।
জামায়াত নেতারা বলছেন, ইসলামী সমমনা আট দলীয় জোটে এখনো আসন বণ্টন চূড়ান্ত না হওয়ায় বরিশাল-৫সহ ছয়টি আসনে তাঁদের জোটের প্রার্থী চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত হলে মাঠের কৌশল নির্ধারণ করা হবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network