শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

জীবননগর সীমান্ত থেকে দুই হাজার ৩০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার

আপডেট: January 7, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই হাজার ৩০ পিস যৌন উত্তেজক ট্যাবলেট ভায়াগ্রা উদ্ধার করেছে বিজিবি। তবে এসব ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। বুধবার (৭ই জানুয়ারি) বিকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি থেকে জানা যায়, মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীন মাধবখালী বিওপির একদল বিজিবি সুবেদার আবু বক্কর সিদ্দিকের নেৃতত্বে বুধবার সকাল ৬টার দিকে সীমান্ত পিলার ৭১/২-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জীবননগর উপজেলার মাধবখালী গ্রামের একটি ঘাসক্ষেতের ভেতর অভিযান পরিচালনা করে। এসময় আসামিবিহীন ৯৬০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এছাড়া একই ব্যাটালিয়নের অধীন রাজাপুর বিওপির বিজিবি সদস্যরা সীমান্ত পিলার ৭৩/১-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপজেলার রাজাপুর গ্রামের একটি আমবাগানের ভেতর হতে আসামিবিহীন অবস্থায় উদ্ধার করে এক হাজার ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট। বুধবার সকাল পৌনে ৯টার দিকে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সুবেদার ভূঁইয়া ইকবাল হোসেন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network