শিরোনাম
বাকেরগঞ্জে ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের সাথে এমপির মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে রাস্তার পাশ থেকে ৯ বস্তা সরকারি কম্বল উদ্ধার বাগেরহাটে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার কুয়াকাটায় জেলের জালে ৫৪ কেজির তবল মাছ, বিক্রি ৩৬ হাজারে শারীরিক প্রতিবন্ধী জহিরুলের মানবেতর জীবন,সমাজে বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান ভোলার সাবেক এমপি জ্যাকবের দুর্নীতি অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য! ঘ‌নিষ্ঠ প্রকৌশলী বিপ্লবকে দুদকের তলব হুইলচেয়ারে এগিয়ে চলার স্বপ্ন, আমতলীর ৯ বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীর মুখে হাসি জীবননগরে তদারকিমূলক অভিযান: হেনা কনজ্যুমার প্রোডাক্টসকে লাখ টাকা জরিমানা গাজীপুরে শেষ হয়নি সড়ক সংস্কারের কাজ, ধানের চারা রোপন করে প্রতিবাদ

মনপুরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট: December 24, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি:: ভোলার মনপুরায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক মেহেরাব হোসেন শাকিলকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাত ১০টায় উপজেলা সদর হাজিরহাট বাজারে নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেফতার করা হয়।বুধবার বেলা সাড়ে ১২টায় পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

গ্রেফতারকৃত ছাত্রলীগ নেতা মেহেরাব হোসেন শাকিল মনপুরা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। এছাড়াও তিনি হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসায়ী।

পরিবারের দাবি, ছাত্রলীগের রাজনীতি বাদ দিয়ে গত ৫ বছর ধরে শাকিল উপজেলার হাজিরহাট বাজারে টাইলস ও স্যানেটারি ব্যবসা করে আসছে। তার নামে থানায় কোন মামলা ছিল না। আটকের পর মামলা দেয় পুলিশ।এই ব্যাপারে মনপুরা থানার ওসি মো. ফরিদ উদ্দিন জানান, অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২ অভিযানে নিষিদ্ধ ঘোষিত কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাকিলকে গ্রেফতার করা হয়। পরে পুলিশের ওপর হামলার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে ভোলা জেল হাজতে পাঠানো হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network