শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

চুয়াডাঙ্গা-২ আসনে বিএনপি-জামায়াতসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আপডেট: December 29, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য চুয়াডাঙ্গা-২ আসন থেকে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯শে ডিসেম্বর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে প্রার্থীরা আনুষ্ঠানিকভাবে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেনের কাছে মনোনয়নপত্র জমা দেন। 

চুয়াডাঙ্গা-২ আসনে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন তারা হলেন- চুয়াডাঙ্গা জেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনীত প্রার্থী মাহমুদ হাসান খান বাবু, চুয়াডাঙ্গা জেলা জামায়াতে ইসলামীর আমির ও দলীয় মনোনীত প্রার্থী রুহুল আমিন, ইসলামী আন্দোলন বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি হাসানুজ্জামান সজীব, বাংলাদেশ কংগ্রেস পার্টির মনোনীত প্রার্থী ও দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম এবং আমার বাংলাদেশ পার্টির চুয়াডাঙ্গা জেলার আহ্বায়ক ও দলীয় মনোনীত প্রার্থী আলমগীর হোসেন।

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ কামাল হোসেন বলেন, প্রার্থীদের আচরণবিধি মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রাখতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।

উল্লেখ্য, জীবননগর ও দামুড়হুদা উপজেলা এবং চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর, তিতুদহ, নেহালপুর ও গড়াইটুপি ইউনিয়ন নিয়ে চুয়াডাঙ্গা-২ আসন গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ৮৬ হাজার ১৯৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৩ হাজার ৩১ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৩ হাজার ১৬৩ জন।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network