শিরোনাম
বাকেরগঞ্জে বিএনপি নেতা ওবায়দুলের অব্যাহতির আদেশ প্রত্যাহার উজিরপুরে নতুন এসিল্যান্ড সোহানুর রহমান সেতুর যোগদান জীবননগরে ইয়াবাসহ যুবক আটক বাকেরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী জান্নাতুল ফেরদৌস গোলাপ, নির্বাচনী আলোচনায় নতুন মাত্রা নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে গর্ভবতী মায়েদের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লালমোহনে মাদকবিরোধী অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ২ সাংবাদিক অরিত্রকে কনডেম সেলে রাখার অভিযোগে হাইকোর্টে রিট দাখিল হাজার হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে গণসমাবেশে মাহামুদ সিকদারের শক্তির জানান গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মাওলানা নিজাম উদ্দিন খান

ঘন কুয়াশার কারণে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা

আপডেট: December 28, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: ঘন কুয়াশার কারণে ঢাকা-বরিশাল রুটসহ সারা দেশের নদী পথের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার সন্ধ্যা ৬টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে বলে বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দর নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানিয়েছেন।

তিনি বলেন, বিআইডব্লিউটিএর কেন্দ্রীয় দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঘন কুয়াশার বরিশাল নৌ-বন্দর থেকে সকল ধরনের লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। পরবর্তি নির্দেশনা না দেয়া পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ থাকবে।

বিআইডব্লিউটিএর বরিশাল নদী বন্দরের ট্রাফিক পরিদর্শক জুলফিকার আলী জানান, রবিবার রাতে বরিশাল নৌ-বন্দর থেকে চারটি লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিলো। ঘন কুয়াশার কারণে চলাচল বন্ধ ঘোষণা করায় যাত্রীদের নামিয়ে দেয়া হয়েছে। অভ্যন্তরীণ রুটেরও লঞ্চ ও ভোলা-বরিশাল রুটে চলাচলকারী স্পিড বোট চলাচলও বন্ধ করে দেয়া হয়েছে।বরিশাল আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আনিচুর রহমান বলেন, রবিবার সারা দিনে একবারের জন্য সূর্যের মুখ দেখা যায়নি। দিনভর নদী অববাহিকায় কুয়াশা ছিলো। রাতে আরো ঘন কুয়াশায় ঢেকে যাবে নদী অববাহিকা।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network