শিরোনাম
ওমরপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী ইউসুফের সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা উন্নয়নের অঙ্গীকার নিয়ে বাকেরগঞ্জের পথে-প্রান্তরে জান্নাতুল ফেরদৌস গোলাপ, মডেল উপজেলা গড়ার প্রত্যয় জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ড, ছাত্রলীগ-যুবলীগ নেতাদের নামে মামলা দূর্বলরা শক্তি পেলে অত্যাচারী হয়ে উঠে! উজিরপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ নুরুল হক আজহারীকে বিদায় সংবর্ধনা বাকেরগঞ্জে বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন মনপুরায় ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবক আটক নেত্রকোনায় ৩৪ কেজি গাঁজাসহ দুইজন আটক

বরিশালে ৬ লক্ষ টাকার অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট

আপডেট: January 1, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

বরিশাল ব্যুরো:: মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ বেহুন্দিসহ অন্যান্য ক্ষতিকর জাল অপসারণে “বিশেষ কম্বিং অপারেশন-২০২৬” এর অংশ হিসেবে বছরের প্রথম দিনই বরিশাল জেলার হিজলা উপজেলা মৎস্য অধিদপ্তর ও নৌ-পুলিশ ফাঁড়ির যৌথ অভিযানে ৭টি অবৈধ বেহুন্দি জাল জব্দ করে তা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত হিজলা উপজেলার চরদুর্গাপুর, ধুলখোলা নদী সংলগ্ন চরসহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।

তিনি জানান, হিজলা মৎস্য অধিদপ্তর, নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যদের সহযোগিতায় যৌথভাবে এই অভিযান পরিচালনা করেন। অভিযানের পর জব্দ জালগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা।অভিযান পরিচালনা করেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম ও হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর আব্দুর রহমান সওদাগরসহ পুলিশের একটি টিম।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network