শিরোনাম
গভীর রাতে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো প্রতিপক্ষের বাড়ি সশস্ত্র বাহিনী যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত: প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বাকেরগঞ্জে রাজিব হোসেনের উদ্যোগে বৃক্ষরোপণ ও বই বিতরণ ন্যূনতম মজুরি: মালিকদের প্রস্তাব ১৫,৭০০ টাকা, পোশাক শ্রমিকরা চায় ২২,০০০ বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে রাতের আঁধারে গাছ কাটার অভিযোগ গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ শতাধিক কারখানা বন্ধ ঘোষণা উজিরপুর প্রেসক্লাবের সভাপতি লিটনের মায়ের ইন্তেকালে সাংবাদিক ইউনিয়নের শোক প্রকাশ তালতলীতে গুড নেইবারসের স্বাস্থ্য ক্যাম্পেইন, চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ বীরত্ব ও সাহসিকতায় নৌবাহিনীর ৪০ সদস্য পেলেন শান্তিকালীন পদক

সাহেবপুরে অগ্নিকান্ডে ২ টি বসতঘর পুড়ে ছাই

আপডেট: May 9, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সাহেবপুর গ্রামের পাটোয়ারি বাড়িতে ৮ মে দিবাগত রাত ৩ টায় আগুন লেগে দুটি বসত ঘর পুরে ছাই। অগ্নিকাণ্ডে মরহুম কারি মতিউর রহমান ও মাওলানা নুরুল ইসলামের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। কমপক্ষে ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ পরিবারের দাবি। রাত ৩ টার দিকে পাকের ঘরের সাথে গবাদিপশু ছাগল ও গরু ঘরে রাখা মশা মারার কয়েল এর আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী মাওলানা নুরুল ইসলামের পরিবার জানান,গভীর রাত্রে আগুনের সূত্রপাত ঘটে তখন আমরা বাড়ির সবাই ঘুমে ছিলাম। হঠাৎ করে গবাদি পশুর ডাক চিৎকারে আমাদের ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে তাকিয়ে দেখি দাও দাও করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। আমাদের ঘরে থাকা নগদ টাকা পয়সা চাউল ইলেকট্রনিক্স মালামাল আসবাবপত্র এমনকি দুটি ছাগল একটি গরু তাও আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network