শিরোনাম
বরিশাল জেলা জামায়াতের দায়িত্বশীল শিক্ষা শিবির অনুষ্ঠিত সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চরফ্যাশন স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের উন্নত খাবার পরিবেশন বরিশালে হামের উপসর্গে ২ শিশুর মৃত্যু বাবুগঞ্জে নদীভাঙনের হুমকিতে বিদ্যালয়, রক্ষার দাবিতে মানববন্ধন বঙ্গোপসাগরে ইঞ্জিন বিকল বোটসহ ১৬ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাকেরগঞ্জে আনন্দ র‍্যালি বাকেরগঞ্জের গারুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় হেমায়েত উদ্দিন খান বরিশালে খামারির হাঁসের বাচ্চা ছিনতাই করে পালানোর সময় আটক ২

ভোলায় দেশীয় অস্ত্রসহ ৩ ডাকাত আটক

আপডেট: December 28, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

ভোলা প্রতিনিধি::ভোলায় দেশীয় অস্ত্র ও নগদ টাকাসহ তিন ডাকাতকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি রাম দা, একটি রড, নগদ ৬০ হাজার টাকা, আটটি সিমকার্ড এবং চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন- মো. শাজাহান ওরুফে সাজু মাঝি, মো. নিরব এবং মো. আবুল বাশার। তারা সবাই ভোলা সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা।

বুধবার দুপুরে ভোলা ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন র‌্যাব-৮ বরিশালের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহামুদুল হাসান। তিনি জানান, গত ১ ডিসেম্বর ভোলার মেঘনা নদীতে ডাকাতরা জেলেদের মাছ ধরার ট্রলারে হামলা চালায়। তারা নগদ টাকা, মাছ, জালসহ নয় জেলেকে অপহরণ করে নিয়ে যায়। পরে অপহরণ করা জেলেদের মারপিট করে তাদের চিৎকার ট্রলারের মালিক ও আত্মীয়-স্বজনদের মোবাইল ফোনে শুনিয়ে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এরপর ঐ জেলেদের ট্রলার মালিক ও পরিবারের সদস্যরা তাদের বাঁচাতে দুই লাখ আট হাজার টাকা ডাকাতদের মোবাইলে বিকাশের মাধ্যমে প্রদান করেন। পরে ৩ ডিসেম্বর অপহৃত জেলেদের তারা ভোলা সদরের তুলাতুলি এলাকায় ছেড়ে দেয়।

তিনি আরো জানান, এ ঘটনার পরিপ্রেক্ষিতে অপরাধীদের গতিবিধি ও অবস্থান নির্ণয়ে তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে বিশেষ অভিযান চালিয়ে ভোলা সদরের বিভিন্ন এলাকা থেকে তিন ডাকাতকে আটক করা হয়েছে। এছাড়া বাকিদেরও আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network