১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, রবিবার

শিরোনাম
বিশ্ব মা দিবস আজ , পৃথিবীর সব মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা গাজীপুরে গরু চুরির অভিযোগে তিনজনকে পিটিয়ে হত্যা গাজীপুরে নিহত একই পরিবারের পাঁচজনের দাফন গোপালগঞ্জে সম্পন্ন শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে হবে: লস্কর মোহাম্মদ তসলিম বাকেরগঞ্জ পুলিশের হাতে আটক ৫ মাদকসেবীর কারাদণ্ড গাজীপুরে ৫ হত্যা: লাশগুলোর উপরে ছিল টাইপ করা চিরকুট কলেজছাত্র ওয়াকিমুলের বানানো ‘স্মার্ট কারে’ চড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান পানছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমামকে রাজকীয় বিদায় সংবর্ধনা গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত

মেহেন্দিগঞ্জে শহীদ পরিবারের পাশে ঈদ উপহার নিয়ে জামায়াত

আপডেট: জুন ৭, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ: বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ মেহেন্দিগঞ্জ উপজেলার কৃতি সন্তান শহীদ সরোয়ার হোসেন শাওন ও শহীদ আসিফ দেওয়ান এর গ্রামের বাড়ীতে বৃহস্পতিবার (৫ জুন) উপস্থিত হয়ে শহীদ পরিবারের নিকট জামায়াতের আমীর ডা. শফিকুর রহমান-এর পক্ষ থেকে ঈদ উপহার হস্তান্তর করেন জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা আমীর ও বরিশাল-৪ (মেহেন্দিগঞ্জ-হিজলা ও কাজীরহাট) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আব্দুল জব্বার।
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন এবং শহীদদের কবর জিয়ারত করেন।
মতবিনিময়কালে তিনি শহীদ পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং শহীদের আত্মত্যাগকে স্মরণ করে তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বৈষম্য, নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। শহীদ পরিবারবর্গ শহীদদের রেখে যাওয়া স্মৃতিচারন করেন এবং তাদের রক্তের বিনিময়ে অর্জিত ফ্যাসিষ্টমুক্ত বাংলাদেশে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের আহবান জানান।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, মেহেন্দিগঞ্জ উপজেলা আমীর মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা সেক্রেটারী মাওলানা সাইফুল্লাহ ও উপজেলা সহকারী সেক্রেটারী মাওলানা ইব্রাহীম খলিলসহ জামায়াতের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
এছাড়াও শহীদ সরোয়ার হোসেন এর পিতা মোঃ জাকির হোসেন ও শহীদ আসিফের পিতা মোঃ মাহেব দেওয়ানসহ শহীদদ্বযের পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network