শিরোনাম
বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫ উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার

একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু ৫ জানুয়ারি

আপডেট: December 24, 2021

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে আগামী ৫ জানুয়ারি থেকে শুরু হবে অনলাইনে ভর্তি আবেদন প্রক্রিয়া। চলবে ২২ জানুয়ারি পর্যন্ত। তারপর ভর্তিপ্রক্রিয়া শেষে একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে আগামী ২ মার্চ থেকে। ভর্তির জন্য অনলাইন আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা।

বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা গেছে, এবার তিন ধাপে ফল প্রকাশ করে ভর্তি সম্পন্ন করা হবে। প্রথম ধাপে ১৯ ফেব্রুয়ারি ফল প্রকাশ হবে। সর্বশেষ ফল প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি। আর ভর্তির সব প্রক্রিয়া শেষ করা হবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে ৫ জানুয়ারি ভর্তির আবেদন শুরুর আগেই। প্রধানমন্ত্রী নেপাল সফর শেষে দেশে ফেরার পর এ পরীক্ষার ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে।

তবে শিক্ষাবোর্ডগুলো আগামী ২৯ অথবা ৩১ ডিসেম্বরে ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা।এবার যেকোনো বয়সের শিক্ষার্থীরা একাদশ শ্রেণিতে ভর্তি হতে পারবে। সাধারণ ও কারিগরি এবং মাদরাসা শিক্ষাবোর্ডের ২০১৯ সালের আগে পাস করা শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বোর্ডের অনুমতি নিয়ে ভর্তি হতে পারবে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network