শিরোনাম
বাকেরগঞ্জে মাছ ধরার নিষিদ্ধ জাল বিক্রি করায় দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা কুয়াকাটায় এক জালেই ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখ ৫০ হাজার টাকায় মনপুরায় খালে বিষ দিয়ে মাছ শিকার, ৩ জেলে কারাগারে তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ অল্প কিছুদিনের মধ্যেই শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী মেয়াদ শেষ হওয়ায় বাকেরগঞ্জে ১১টি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগের প্রস্তাব পটুয়াখালী জেলার জমিয়াতুল মোদার্রেছীনের সাবেক সভাপতি আব্দুল হান্নান আজিজির সুস্থতার জন্য দোয়া কামনা ভারতে অনুপ্রবেশকালে ৮ বাংলাদেশী নারী আটক বরিশালে রিহ্যাব হেলথ কেয়ার এন্ড নার্সিং হোম এর শুভ উদ্বোধন বগুড়ায় বাসচাপায় ৬ শ্রমিক নিহত, আহত ১৫

নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল

আপডেট: March 8, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

অনলাইন ডেস্ক:: বাংলাদেশে নারী ও শিশু ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে মশাল মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের নারী শিক্ষার্থীরা।শনিবার সন্ধ্যা ৭টার দিকে রোকেয়া হল থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। পরে মিছিলটি ভিসি চত্বর হয়ে ফের রোকেয়া হলের সামনে শেষ হয়।

শিক্ষার্থীরা বলেন, গত কয়েকদিন ধরে বাংলাদেশে ধর্ষণ, যৌন হয়রানি ও নারীদের হেনস্তার ঘটনা ঘটছে। যা এদেশের প্রতিটি মেয়ের জন্য উদ্বেগজনক। তাই যারা নারীদের অসম্মান করে, ধর্ষণ করে তাদের বেঁচে থাকার অধিকার নেই। ধর্ষণের শাস্তি হিসবে মৃত্যুদণ্ডকে কার্যকর করতে হবে।

এসময় শিক্ষার্থীরা “সারা বাংলায় খবর দে, ধর্ষকদের কবর দে”, “ধর্ষকদের বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন” ইত্যাদি স্লোগান দিয়ে প্রতিবাদ জানান।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network