২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার

শিরোনাম
দর্শনায় ডিবির অভিযানে গাঁজাসহ আটক ১ ‎ছিনতাইয়ের অভিযোগ করায় সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসী হামলা ও লুটপাট হিজলায় সেনাবাহিনীর অভিযানে মাদক, অস্ত্র ও টাকা উদ্ধার, আটক ৫ দোয়া-মোনাজাত অনুষ্ঠানের মধ্য দিয়ে জহির উদ্দিন স্বপনের নির্বাচনী যাত্রা শুরু বাউফলে নির্বাচনী প্রচারনার শুরুতেই বিএনপি জামায়েতের মুখোমুখি অবস্থান জীবননগরের নতুন ইউএনও লিটন চন্দ্র দে তালতলীতে নৌবাহিনীর কড়াকড়িতে কোণঠাসা অপরাধীরা, নির্বাচনের আগে কঠোর নিরাপত্তা বলয় বাকেরগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে যেতে চাই: জহিরুল হক তুহিন পানছড়িতে বিজিবির মানবিক সহায়তা: মাদ্রাসা ও অসহায় পরিবারের মাঝে সোলার প্যানেল, শিক্ষার্থীদের আর্থিক অনুদান

বরিশালে জাতীয় সংগীত গাইলেন বিএম কলেজের শিক্ষার্থীরা

আপডেট: মে ১৪, ২০২৫

  • ফেইসবুক শেয়ার করুন

 বরিশাল ব্যুরো:: সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেছেন বরিশালের ঐতিহ্যবাহী ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থীরা।বুধবার দুপুরে কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।শাহবাগে জাতীয় সংগীত গাওয়ার সময় বাধা দেওয়া ও অবমাননার প্রতিবাদে শিক্ষার্থীরা এই কর্মসূচির আয়োজন করেন।

প্রতিবাদে অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, “জাতীয় সংগীত কিংবা জাতীয় পতাকা আমাদের রাষ্ট্রীয় পরিচয়ের প্রতীক। এসব কোনোভাবেই নিষিদ্ধ নয়। তাহলে কেন জাতীয় সংগীত পরিবেশনে বাধা আসবে? যারা এ বাধা দিয়েছে, তারা নিঃসন্দেহে স্বাধীনতাবিরোধী শক্তির সহযোগী।”

তারা আরও বলেন, “মুক্তিযুদ্ধের চেতনার ধারাবাহিকতাতেই এসেছে চব্বিশের গণ-অভ্যুত্থান। তাই দল-মত নির্বিশেষে জাতীয় সংগীত ও জাতীয় পতাকা আমাদের সবার। এসবের অবমাননা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, এবং দোষীদের কোনোভাবেই ছাড় দেওয়া উচিত নয়।”

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network