শিরোনাম
উজিরপুরে সাঁকো নির্মাণ: জনদুর্ভোগ কমাতে অর্থায়ন ও উদ্যোগে বিএনপি নেতা শহিদুল ইসলাম বাকেরগঞ্জে বাল্কহেডের ধাক্কায় ধসে পড়লো সেতু, দুর্ভোগে হাজারো মানুষ কলাপাড়ায় গৃহহীন এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ বরিশালে ১১ দলীয় ঐক্যের অবস্থান কর্মসূচি ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ নিরাপদ অভিবাসন ও দক্ষতা প্রশিক্ষণে গৌরনদী টিটিসির ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত বাকেরগঞ্জে চেক ডিজঅনার মামলায় সাজাপ্রাপ্ত আসামি মাকসুদর গ্রেপ্তার জুলাই সনদ বাস্তবায়নে সরকার বাধ্য হবে- চরফ্যাশনে জামায়াত নেতা কাজী হারুন বাকেরগঞ্জে গণভোটের রায় ও জুলাই হতাকারীদের বিচারের দাবিতে ১১ দলীয় ঐক্যের গণমিছিল

চুয়াডাঙ্গায় মদসহ ভারতীয় নাগরিক আটক

আপডেট: August 31, 2025

  • ফেইসবুক শেয়ার করুন

ছবি: আপডেট নিউজ বিডি টোয়েন্টিফোর 

চুয়াডাঙ্গা থেকে ৪ বোতল মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি টিম। শনিবার (৩০শে আগস্ট) বিকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনের পাকা রাস্তার উপর হতে তাকে আটক করা হয়। আটক মহম্মদ মহাবুল মণ্ডল (৩৮) ভারতের মুর্শিদাবাদ জেলার সাগরপাড়া থানার চকরামপ্রসাদ থানার মৃত মোজাহার মণ্ডলের ছেলে।

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই সৌমিত্র সাহা সঙ্গীয় অফিসার ফোর্সসহ শনিবার বিকালে চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স প্রাথমিক বিদ্যালয় গেটের সামনের পাকা রাস্তার উপর হতে ৪ বোতল ভারতীয় মদসহ এক ভারতীয় নাগরিককে আটক করেন।

আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অবৈধ অনুপ্রবেশের দায়ে চুয়াডাঙ্গা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।

আমিনুর রহমান নয়ন, সিনিয়র স্টাফ রিপোর্টার। 

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network