শিরোনাম
মিথ্যা চাঁদাবাজি মামলায় সাংবাদিক আসাদ সবুজের জামিন বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউশনের শতবর্ষ উদযাপন উপলক্ষে র‍্যালি, চলছে রেজিস্ট্রেশন তজুমদ্দিনে মাদরাসা ভাঙচুর ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন চরফ্যাশনে ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৩ মা ইলিশ রক্ষায় ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ বরিশালে সিটিস্ক্যান মেশিনে শুয়ে টেকনিশিয়ানের বিশ্রামের ঘটনা তদন্তে কমিটি গঠন বরগুনা সোনাবাংলা বিদ্যালয়ে ক্লাস চলাকালে ৯ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি বরিশালে আদালত ভবন থেকে পড়ে যুবক নিহত বোরহানউদ্দিনে গভীর রাতে যুবকের দুই চোখ উপড়ে ফেলার অভিযোগ

করোনায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হকের স্ত্রীর মৃত্যু

আপডেট: June 29, 2020

  • ফেইসবুক শেয়ার করুন

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের স্ত্রী লায়লা আরজুমান্দ বানু। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর।

সোমবার সকাল পৌনে আটটায় সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা সুফি আব্দুল্লাহিল মারুফ প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১৩ জুন মন্ত্রী এবং মন্ত্রীর স্ত্রী লায়লা আরজুমান্দ বানু সিএমএইচে ভর্তি হন। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সুস্থ হয়ে বাসায় ফিরে এলেও লায়লা আরজুমান বানুর অবস্থা গুরুতর হওয়ায় সিএমএইচে চিকিৎসাধীন ছিলেন।

১৯৪৯ সালের ৬ জানুয়ারি লায়লা আরজুমান বানু গাজীপুরে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম শেখ মোবারক জান এবং মাতার নাম লাল বানু।ব্যক্তিজীবনে অত্যন্ত ধর্মপ্রাণ লায়লা আরজুমান বানু ১৯৭৪ সালের ১৬ এপ্রিল আ ক ম মোজাম্মেল হকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন।লায়লা আরজুমান বানু দুই মেয়ে, এক ছেলে এবং ছয়জন নাতি-নাতনিসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network