শিরোনাম
বোরহানউদ্দিনে কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস মাদ্রাসায় শিকলে বেঁধে শিক্ষার্থীদের নির্যাতনের ভিডিও ভাইরাল অবরুদ্ধ দিল্লি, মমতা-কেজরিওয়ালসহ আটক ৫ হাজার বাকেরগঞ্জে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ মা ইলিশ রক্ষায় সাগর-নদীতে নৌবাহিনীর কঠোর নজরদারি গৌরনদীর এসিল্যান্ড মেহেদী হাসানকে প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা উজিরপুরে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়নে সচিবের মতবিনিময় অসুস্থ হান্নান আজিজিকে দেখতে হাসপাতালে হিযবুল্লাহর নায়েবে আমীর আলহাজ্ব নূরুর রহমান বেগ বরিশালের কর্ণকাঠী ইউনিলিভার অফিসের সামনে থেকে অটোগাড়ি চু*রির অভিযোগ

ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়

আপডেট: May 6, 2022

  • ফেইসবুক শেয়ার করুন

আপডেট নিউজ ডেস্ক:: বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের সৃষ্টি হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকাসহ দেশের অনেক অঞ্চলে কালবৈশাখী ঝড় হচ্ছে। যার গতিবেগ কোথাও কোথাও ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, শুক্রবার রাত পর্যন্ত আকাশ মেঘলাসহ থেমে থেমে বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে।

আগামী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে বলা হয়, দেশের আকাশে অবস্থান করা লঘুচাপের প্রভাবে সারা দেশের বিভিন্ন জায়গায় দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্ক বার্তায় বলা হয়— রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং সেইসাথে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনাও রয়েছে ।

তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর নৌ হুঁশিয়ারি সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এছাড়াও দেশের অন্যান্য এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network