শিরোনাম
বরিশালে নার্সিং ইনস্টিটিউটের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ নলছিটিতে গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করায় বিসিবি পরিচালকের অপসারণ দাবি ইসলামী ব্যাংকের কার্ড জালিয়াতিতে সাড়ে ৪ কোটি টাকা লুট, গ্রেপ্তার দম্পতি পরিবেশ সুরক্ষা ও জলবায়ু ন্যায়বিচারে দাবিতে পাথরঘাটায় মানববন্ধন অনলাইন জুয়ার অভিযোগে কথিত ‘ক্যাসিনো সম্রাট’ লিমন গ্রেপ্তার ১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণা: বিজিএমইএ সভাপতি বাকেরগঞ্জে বিএনপি আহ্বায়ক হারুন জোমাদ্দারের সাথে ভাইস চেয়ারম্যান প্রার্থী গোলাপের সৌজন্য সাক্ষাৎ আমতলীতে জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তরুণ-তরুণীকে নিয়ে কর্মশালা

ভান্ডারিয়ায় অটোরিকশা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

আপডেট: January 11, 2026

  • ফেইসবুক শেয়ার করুন

শহিদুল ইসলাম:: ভান্ডারিয়ায় ব্যাটারি চালিত অটো গাড়ি চুরির ঘটনায় একটি সংঘবদ্ধ চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় চুরি হওয়া অটো গাড়ি (কেটে ফেলা অবস্থায়) ও ব্যাটারি উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গত ০৮ জানুয়ারি ২০২৬ খ্রিঃ ভান্ডারিয়া উপজেলার গৌরীপুর গ্রামের বাসিন্দা সাইফুল আলম শিকদার (৩৮), পিতা- ফারুক শিকদার, মাতা- সাহেরা বেগমের ব্যাটারি চালিত অটো গাড়িটি চুরি হয়। বিষয়টি তিনি গতকাল রাতে ভান্ডারিয়া থানায় অবগত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে।

অভিযানে প্রথমে অটো চুরির সাথে সরাসরি জড়িত মোঃ রায়হান জোমাদ্দার (২২)-কে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভান্ডারিয়া থানাধীন মহিলা কলেজ এলাকা থেকে আরও চারজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ব্যাটারিসহ চুরি করা অটো গাড়ি উদ্ধার করা হয়, যা পরবর্তীতে কেটে ফেলা হয়েছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন: রায়হান জোমাদ্দার (২২), পিতা- মোঃ সালাম জোমাদ্দার, সাং- বড় কানুয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। (অটো ড্রাইভার ও চোর) সুমন সিকদার (৪৫), পিতা- মৃত সোহরাফ সিকদার, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। নুরুল ইসলাম (৫৫), পিতা- মৃত সুলতান খা, সাং- নিজ ভান্ডারিয়া, থানা- ভান্ডারিয়া, জেলা- পিরোজপুর। বক্কার হোসেন (৩২), পিতা- মোঃ শহিদ জোড়ামানিক, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৩নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)
শিপন ইসলাম (৩২), পিতা- মৃত আমজাদ সরদার, সাং- কল্যাণপুর, থানা- কুমারখালী, জেলা- কুষ্টিয়া; এ/পি- নিজ ভান্ডারিয়া, ৫নং ওয়ার্ড। (ভাঙারির দোকানদার)পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাদের কে আদালতে প্রেরণ করা হয়।

  • ফেইসবুক শেয়ার করুন
error: এই সাইটের নিউজ কপি বন্ধ !!
Website Design and Developed By Engineer BD Network